খেলারদেশ

জাতীয় দলের দায়িত্ব হারালেন আশরাফুল

জাতীয় দলের দায়িত্ব হারানো আশরাফুল থাকবেন বিসিবিতেই।

জাতীয় দলের দায়িত্ব হারালেন আশরাফুল
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের ব্যাটিং ব্যর্থতায় তুমুল সমালোচনার মধ্যে ছিলেন মোহাম্মদ আশরাফুল। ব্যাটসম্যানদের ব্যর্থতার দায়ে তাকে ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

আপদকালীন দায়িত্ব সামলাবেন হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচের দায়িত্বে থাকা মোহাম্মদ সালাউদ্দিন।

২০২৫ সালে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পান আশরাফুল। তার অধীনে বলার মতো কোনো সাফল্য দেখাতে পারেননি বাংলাদেশি ব্যাটসম্যানরা। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটসম্যানদের তেমন কোনো সাফল্য ছিল না।

সেই ব্যর্থতাকে সঙ্গী করে জাতীয় দলের ডেরা ছাড়তে হল তাকে।

জাতীয় দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও নতুন কোনো ভূমিকায় তাকে বিসিবিতে দেখা যেতে পারে। বিবৃতিতে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, তাকে নতুন দায়িত্ব দেওয়া হবে।

আপদকালীন দায়িত্ব পাওয়া সালাউদ্দিন ব্যাটিং কোচের ভূমিকা পালন করবেন নতুন কোচ আসা পর্যন্ত। নতুন ব্যাটিং কোচ নিয়োগ নিয়ে বিসিবিতে চলছে বিভিন্ন আলোচনা। চূড়ান্ত না হওয়া পর্যন্ত সালাউদ্দিন থাকবেন এই ভূমিকায়।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।