ত্রিদেশীয় সিরিজ
ফাইনাল খেলতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ খেলতে হলে কঠিন পার হতে হবে বাংলাদেশকে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। লিগ পর্বের শেষ ম্যাচে ২১ অক্টোবর আফগানদের প্রতিপক্ষ বাংলাদেশ। টুর্নামেন্টে এখনও কোনো পয়েন্ট না পাওয়া বাংলাদেশকে তাই ফাইনাল খেলতে হলে আফগানিস্তানকে হারালেই চলবে না, করতে হবে রানরেটের হিসেবো। নয়ত জিতেও বাদ পড়তে হবে।

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ খেলতে হলে কঠিন পার হতে হবে বাংলাদেশকে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। লিগ পর্বের শেষ ম্যাচে ২১ অক্টোবর আফগানদের প্রতিপক্ষ বাংলাদেশ। টুর্নামেন্টে এখনও কোনো পয়েন্ট না পাওয়া বাংলাদেশকে তাই ফাইনাল খেলতে হলে আফগানিস্তানকে হারালেই চলবে না, করতে হবে রানরেটের হিসেবো। নয়ত জিতেও বাদ পড়তে হবে।
বাংলাদেশ যদি আগে ব্যাট করে তখন আফগানিস্তানকে ৪১ রানে হারাতে হবে। সেক্ষেত্রে নেট রান রেটে জিম্বাবুয়েকে টপকে ফাইনালে চলে যাবে বাংলাদেশ দল। অন্যদিকে বাংলাদেশ যদি পরে ব্যাট করে তখন রান তাড়া করতে হবে দ্রুত।
আফগানিস্তান যদি আগে ব্যাট করে বাংলাদেশকে ২০০ রানের টার্গেট দেয় তখন রান তাড়া করতে হবে ৪০.৩ ওভারের মধ্যে। যদি আফগানরা বাংলাদেশকে ২৫০ রানের টার্গেট দেয় তখন বাংলাদেশকে ৪১.৩ ওভারের মধ্যে রান তাড়া করতে হবে। আফগানরা যদি টাইগারদেরকে ৩০০ রানের টার্গেট দেয় তখন ৪২.২ ওভারের মধ্যে রান তাড়া করতে হবে বাংলাদেশ দলকে। এর পরে যদি বাংলাদেশ রান তাড়া করে জিতেও যায় তখনও নেট রান রেটে পিছিয়ে থাকাতে জিম্বাবুয়ে এবং আফগানিস্তান যাবে ফাইনালে।
স্কোর সমান করে শেষ বলে চার বা ছক্কা হাঁকানোর ক্ষেত্রে কিছু বাড়তি বল থাকবে বাংলাদেশের হাতে। ২০০ রানের টার্গেটে যদি স্কোর সমান করে চার মারা যায়, তখন ৪১.১ ওভারের মধ্যে জিতলেই চলবে বাংলাদেশকে। যদি স্কোর সমান করে ছক্কা হাঁকানো যায়, তখন ৪১.৪ ওভারের মধ্যে জিততে হবে টাইগারদেরকে।
২৫০ রানের টার্গেটে ব্যাট করতে হলে, স্কোর সমান করে চার মারলে ৪২.১ ওভার পর্যন্ত সময় পাবে বাংলাদেশ। যদি স্কোর সমান করে ছক্কা হাঁকানো যায় তখন হাতে সুযোগ থাকবে ৪২.৩ ওভার পর্যন্ত।
৩০০ রানের টার্গেটে ব্যাট করলে, স্কোর সমান করে চার মারতে পারলে বাংলাদেশ সময় পাবে ৪২.৫ ওভার পর্যন্ত, স্কোর সমান করে ছক্কা হাঁকালে ৪৩.২ ওভার পর্যন্ত সময় থাকবে বাংলাদেশের হাতে।
প্রশ্ন উঠতে পারে জিম্বাবুয়ের কি ফাইনাল খেলার সুযোগ আছে? অবশ্যই আছে। বাংলাদেশ যদি ৩৯ বা তার চেয়ে কম রানে আফগানিস্তানকে হারায় তখন জিম্বাবুয়ে এবং আফগানিস্তান যাবে ফাইনালে। যদি বাংলাদেশ আফগানিস্তানকে ২১৮ রান বা তার চেয়ে বেশি রানে হারাতে পারে তখন বিদায় নেবে আফগানরা। জিম্বাবুয়ে এবং বাংলাদেশ যাবে ফাইনালে। বাংলাদেশের কাছে ২১৬ রানে হারলেও ফাইনালে যেতে পারবে আফগানরা। তখন আফগানিস্তান এবং বাংলাদেশ ফাইনালে খেলবে।
৩ দলের সিরিজে পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষে রয়েছে আফগানিস্তান। ১ ম্যাচ খেলে ১টিতেই জিতেছে তারা। তাদের পয়েন্ট ২। নেট রান রেট ধনাত্মক ৩.১৬০। অন্যদিকে জিম্বাবুয়ে ২ ম্যাচ খেলে ১ জয়ের সাথে ১ ম্যাচ হেরেছে। তাদের নেট রান রেট ঋণাত্মক ০.৫৯০। বাংলাদেশ আছে সবচেয়ে তলানিতে, মানে একদম ৩য় স্থানে। ১ ম্যাচ খেলে ১টিতে হেরেছে টাইগাররা, পয়েন্ট ০। নেট রান রেট ঋণাত্মক ১.৯৮০।
ফাইনাল খেলার জন্য আফগানিস্তানকে কেবল হারালেই চলবে না বাংলাদেশের, সমীকরণ অনুযায়ী হারাতে হবে। মাঠের খেলাটাও তাই সেভাবে সমীকরণ ধরে হিসাব করেই খেলতে হবে। ২১ অক্টোবর শারজাহতে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান এবং বাংলাদেশ। ২৩ অক্টোবর একই ভেন্যুতে ফাইনাল।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটজাতীয় দলের দায়িত্ব হারালেন আশরাফুল
বাংলাদেশের ক্রিকেটকেন আগে হয়নি আলিসের ‘সঠিক’ অ্যাকশন সংশোধন!
বাংলাদেশের ক্রিকেটত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে গেলেন লিটন
বাংলাদেশের ক্রিকেটতিন জাতি সিরিজের শুরুতে জিম্বাবুয়ে মুখোমুখি বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটশর্না-সুপ্তার লড়াই ব্যর্থ করে অস্ট্রেলিয়ার সহজ জয়
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।