ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে গেলেন লিটন
বদলি হিসেবে সুযোগ পাচ্ছেন পারভেজ ইমন।

ডান নিতম্বের চোটের কারণে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামেননি লিটন দাস। এই দুঃসংবাদের ধাক্কা কাটার আগেই জানা গেল, পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন তিনি।
সিরিজ শুরুর আগেরদিন গতকাল শুক্রবার ফিজিওর কাছে নিজের সমস্যার কথা জানান লিটন দাস। শেষ মুহূর্ত পর্যন্ত তার জনশ অপেক্ষায় ছিল বিসিবি। তবে এমআরআই রিপোর্ট ও ফিটনেস টেস্টে সন্তোষজনক না হওয়ায় তাকে ছাড়াই মাঠে নামে বাংলাদেশ।
ডান নিতম্বে কখন এবং কিভাবে লিটন চোট পেয়েছেন তা বিস্তারিত জানানো হয়নি। এই চোটের কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।
দেশে ফিরে চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে জানা যাবে।
তার বদলি হিসেবে পারভেজ হোসেন ইমনকে ডেকেছে বিসিবি।
চোটের কারণে ছিটকে যাওয়ায় স্থায়ী অধিনায়ক হিসেবে লিটনের অভিষেকটা পিছিয়ে পড়ল আরেক দফা।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটজাতীয় দলের দায়িত্ব হারালেন আশরাফুল
বাংলাদেশের ক্রিকেটকেন আগে হয়নি আলিসের ‘সঠিক’ অ্যাকশন সংশোধন!
বাংলাদেশের ক্রিকেটফাইনাল খেলতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ
বাংলাদেশের ক্রিকেটতিন জাতি সিরিজের শুরুতে জিম্বাবুয়ে মুখোমুখি বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটশর্না-সুপ্তার লড়াই ব্যর্থ করে অস্ট্রেলিয়ার সহজ জয়
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।