খেলারদেশ

শেষের বাজে ফিল্ডিংয়ে ড্র করল বাংলাদেশ

শেষদিনে সাত উইকেটের জায়গায় কেবল পাঁচ উইকেট নিতে পেরেছে বাংলাদেশি বোলাররা।

শেষের বাজে ফিল্ডিংয়ে ড্র করল বাংলাদেশ

সেদিকুল্লাহ আতালের এই রক্ষণাত্মক ব্যাটিংই বলে দেয়, ৫ম দিনে কতটা রক্ষণাত্মক ছিল আফগানিস্তান।

ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

নিরপেক্ষ ভেন্যুতে প্রথমবার খেলতে নামা বাংলাদেশের জন্য জয়ের সুবর্ণ সুযোগ। দরকার ছিল কেবল ৭ উইকেট। পঞ্চম দিনের খেলায় সাত উইকেট নেওয়া বোলারদের জন্য বেশ সহজই বটে।

তবে সেই সহজ কাজটাই করতে পারেনি বাংলাদেশের বোলাররা। সঙ্গে দিতে হয়েছে বাজে ফিল্ডিংয়ের খেসারত। সেদিকুল্লাহ আতালের সেঞ্চুরির সঙ্গে লোয়ার অর্ডারদের তুমুল প্রতিরোধে হার থেকে দলকে রক্ষা করেছে আফগানিস্তান।

শেষদিনে আফগানিস্তানের জয়ের জন্য দরকার ছিল ৩৪৭ রান। পঞ্চম দিনে এই রান কেউ তাড়া করবে, সেই ভাবনাটাই তো বৃথা। আফগানিস্তানও সে পথে হাঁটেনি। বরং, প্রতিরোধ গড়ে কতটুকু সময় ব্যয় করা যায়, সেই ভাবনাতেই ছিল তারা। আর সেখানেই সফলতা পেয়েছে দলটি।

বাংলাদেশি বোলাররা একাধিক সুযোগ তৈরি করেছিল, আফগানিস্তানের ব্যাটারদের ফেরানোর। তবে ফিল্ডাররা সেই সুযোগ কাজে লাগাতে না পারায় আর অলআউট করা সম্ভব হয়নি। উল্টো শেষ ঘণ্টায় বাজে ফিল্ডিংয়ের মহড়া দিয়েছে। তাতে ম্যাচে ফল আসার পরিবর্তে নিশ্চিত ড্রয়ের পথে এগিয়েছে।

ম্যাচ ড্রয়ের সবচেয়ে বড় নায়ক সেদিকুল্লাহ আতাল। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে ১১১ রান করেন তিনি। এই রান করতে তিনি খেলেছেন ৩৩২ বল। এছাড়া শেষদিকে ইসমত আলম ৬০ বলে ৪, ইয়ামিন আহমদজাই ৮৫ বলে ১৯ ও কায়েস আহমেদ ৮০ বলে ৪৯ রান করে প্রতিরোধ গড়েছেন। রান করার চেয়ে বরং, উইকেটে টিকে থাকাটাই ছিল তাদের লক্ষ্য। তাদের ব্যাটে ভর করে শেষদিনে ২১৪ রান তুলেছে আফগানিস্তান।

বাংলাদেশের হয়ে ইবাদত হোসেন ও মেহেদি হাসান মিরাজ তিনটি করে উইকেট শিকার করেন।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।