ত্রিদেশীয় সিরিজে নেই নাহিদ, ডাক পেলেন আলিস
ওয়ানডে দলে ডাক পাওয়ার আগে ঢাকা লিগে আলিসের শিকার ছিল ২৪ উইকেট।

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। নতুন ওয়ানডে অধিনায়ক লিটন দাসের অধীনে প্রথমবার এই সংস্করণে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।
এই দলে চোটের কারণে নাহিদ রানার জায়গা হয়নি। হ্যামস্ট্রিংয়ের চোটের পুনর্বাসন প্রক্রিয়া চলাকালে পিঠের চোটে পড়েছেন এই পেসার। এ কারণে তাকে দলে রাখা হয়নি। এছাড়া ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও অনিশ্চিত এই ডানহাতি পেসার।
অন্যদিকে এশিয়ান গেমস দিয়ে প্রথমবার জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন রহস্য স্পিনার আলিস আল ইসলাম। তাকে এবার ওয়ানডে সিরিজের দলে অন্তর্ভূক্ত করা হয়েছে। প্রথমবার ৫০ ওভারের সংস্করণে ডাক পেলেন তিনি।

প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন রহস্য স্পিনার আলিস আল ইসলাম।
সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১০ ইনিংসে ২৪ উইকেট শিকার করেছিলেন আলিস। ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী। এই দারুণ পারফরম্যান্সের সুবাদে তাকে জাতীয় দলে ডাকা হয়েছে।
এছাড়া দলে নেই কোনো পরিবর্তন। পেস বোলিং ইউনিটে থাকবেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
ব্যাটিং ইউনিটে অধিনায়ক লিটনের পাশাপাশি তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তরা থাকছেন।
আগামী ১৭ অক্টোবর শারজায় শুরু হবে এই ত্রিদেশীয় সিরিজ। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। পরের ম্যাচ আগামী ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে শারজায়। ফাইনাল ২৩ অক্টোবর একই ভেন্যুতে।
বাংলাদেশ দল- লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটএনসিএলে এবার নাঈমের সেঞ্চুরি
বাংলাদেশের ক্রিকেটমঈনের আক্ষেপ, মোসাদ্দেকের ক্যারিয়ার সেরা ইনিংস
বাংলাদেশের ক্রিকেটপ্রথম দিনেই রাজশাহীকে ‘পরাস্ত’ করলেন মাহেদি
বাংলাদেশের ক্রিকেটশুরুটা রঙিন, শেষটা সাদা-কালো
বাংলাদেশের ক্রিকেটহারে শুরু মেয়েদের অস্ট্রেলিয়া সফর
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।