১১ ইনিংস পর ওপেনিংয়ে বাংলাদেশের সেঞ্চুরি জুটি
আগের সেঞ্চুরি জুটিতেও ছিল সাদমানের নাম।

টেস্টে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের বড় ইনিংস পাওয়ার আক্ষেপ থাকে প্রায়শই। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে সেই আক্ষেপ খানিকটা ঘুঁচিয়েছেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। উদ্বোধনী জুটিতে তাদের দুজনের দারুণ ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশের এই উদ্বোধনী জুটি ভেঙেছে ১২৪ রানে। ইসমত আলমের বলে উইকেটের পেছনে ইকরাম আলী খিলকে ক্যাচ তুলে আউট হন তানজিদ হাসান। ফেরার আগে তার ব্যাটে এসেছে ৮৩ রান।
তার ৭১ বলের ইনিংসের ছিল ৮ চার ও চার ছয়।
প্রায় ১০ মাস পর টেস্টের উদ্বোধনী জুটিতে শতরানের দেখা পেয়েছে বাংলাদেশ। এর আগে ২০২৫ সালের নভেম্বরে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ শতরানের উদ্বোধনী জুটি পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম মিলে যোগ করেছিলেন ১১৯ রান।
পরের ১১ ইনিংসে ৫০ রানের কোনো জুটিও গড়তে পারেনি বাংলাদেশ। সর্বোচ ৩৬ রান এসেছিল ডারউইন টেস্টে। ওই ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ৩৬ রান যোগ করেছিলেন সাদমান ও তানজিদ।
আবুধাবিতে উদ্বোধনী জুটিতে দারুণ খেলতে থাকা বাংলাদেশের হয়ে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তানজিদ। ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করেছেন তিনি। আরেক ওপেনার সাদমান ইসলাম অপরাজিত আছেন ৩৬ রান।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটএনসিএলে এবার নাঈমের সেঞ্চুরি
বাংলাদেশের ক্রিকেটত্রিদেশীয় সিরিজে নেই নাহিদ, ডাক পেলেন আলিস
বাংলাদেশের ক্রিকেটমঈনের আক্ষেপ, মোসাদ্দেকের ক্যারিয়ার সেরা ইনিংস
বাংলাদেশের ক্রিকেটপ্রথম দিনেই রাজশাহীকে ‘পরাস্ত’ করলেন মাহেদি
বাংলাদেশের ক্রিকেটশুরুটা রঙিন, শেষটা সাদা-কালো
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।