হারে শুরু মেয়েদের অস্ট্রেলিয়া সফর
খানিকটা চমক দেখিয়েছেন অভিষিক্ত পেসার হাবিবা ইসলাম।

ব্রিসবেনে আগে ব্যাটিংয়ে নেমে ৪৮ রানে চার উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ নারী দল। সেখান দলকে টেনে তোলার চেষ্টা করলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে তিনি খেললেন একদম পিওর টেস্ট ইনিংস। সেই ধাক্কা সামলে রিতু মনির ব্যাটে ভর করে উঠে দেড়শ পার করল বাংলাদেশ।
দুই বল বাকি থাকতে অলআউট হওয়া বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছিল ১৬৬ রান। জবাবে, ১৪৬ বল আর সাত উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়ার মেয়েরা।
আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারানো বাংলাদেশের হয়ে প্রথম দুই অঙ্ক স্পর্শ করেন শারমিন সুলতানা। ২৬ বলে ২৪ রান করেন তিনি। দলকে টেনে নেওয়ার চেষ্টা করে অধিনায়ক জ্যোতি ৮৬ বলে করেন ২৯ রান।
তার বিদায়ের পর স্বর্ণা আক্তার ৫০ বলে ২১ ও রিতু মনি ৬৩ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। এতেই মূলত দেড়শ পার করা সংগ্রহ পায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার হয়ে অ্যানাবেল সাদারল্যান্ড ৩০ রানে নেন চার উইকেট।
জবাবে, ৬ষ্ঠ ওভারে ওপেনার জর্জিয়া ভলকে হারায় অস্ট্রেলিয়া। অভিষিক্ত ডানহাতি পেসার হাবিবা ইসলাম পিংকির বলে আউট হন তিনি। পরে বোলিংয়ে দারুণ কিছু করতে পারেনি বাংলাদেশের বোলাররা। দারুণ গতিতে রান তুলতে থাকেন ফোবি লিচিফিল্ড। ৫৭ বলে ৭৭ রান আসে তার ব্যাটে। এছাড়া ৪৫ বলে ২৬ রান করেন এলিসে পেরি।
বাংলাদেশের হয়ে হাবিবা ৩৬ রানে নেন দুই উইকেট। আর এক উইকেট শিকার করেন রাবেয়া খাতুন।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটশুরুটা রঙিন, শেষটা সাদা-কালো
বাংলাদেশের ক্রিকেট১১ ইনিংস পর ওপেনিংয়ে বাংলাদেশের সেঞ্চুরি জুটি
বাংলাদেশের ক্রিকেটনিরপেক্ষ ভেন্যুতে প্রথমবার টেস্ট খেলার অপেক্ষায় বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটআকবরের দৃঢ়তায় ম্যাচ বাঁচাল রংপুর
বাংলাদেশের ক্রিকেটইনিংস ব্যবধানের হারে শুরু বরিশালের মৌসুম
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।