খেলারদেশ

শুরুটা রঙিন, শেষটা সাদা-কালো

শুরুর ব্যাটিংয়ে প্রথম ইনিংসে বড় সংগ্রহের আশা জাগিয়েছিল বাংলাদেশ।

শুরুটা রঙিন, শেষটা সাদা-কালো
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

তানজিদ হাসান তামিম আর সাদমান ইসলামের উদ্বোধনী জুটিতে বাংলাদেশ তুলল ১২৪ রান। এমন দারুণ শুরুতে প্রথম সেশনটাও ছিল বাংলাদেশময়। আফগানিস্তানের বোলারদের বিধ্বস্তরূপ বলে দিচ্ছিল, কতটা দাপুটে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় সেশনেই বদলে গেল চিত্র। আফগানিস্তানের বোলাররা শুরু করলেন দাপট, আর অসহায় আত্মসমার্পণে ফিরতে থাকলেন বাংলাদেশি ব্যাটাররা।

তাতে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন শেষে ৮ উইকেটে ৩১৭ রান তুলেছে বাংলাদেশ। অথচ, শুরুটা যেভাবে হয়েছিল তাতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ অনায়াসে পার করতে পারত ৫০০।

উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করা বাংলাদেশকে দারুণ এগিয়ে নিচ্ছিলেন তানজিদ হাসান। ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পাওয়া এই বাঁহাতি ৭১ বলে করেন ৮৩ রান। তার বিদায়ের পর সাদমান আউট হন ৬৭ রানে।

তাদের দুজনের বিদায়ের পর উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি মমিনুল হক-নাজমুল হোসেন শান্তরা। মমিনুল ৩৯ ও শান্ত ফেরেন ২৯ রানে। আর অভিজ্ঞ মুশফিকুর রহিম বিদায় নেন রানের খাতা খোলার আগেই।

তাতে ২২১ রানে দুই উইকেট থেকে মুহূর্তে স্কোরবোর্ডে বাংলাদেশের অবস্থান দাঁড়ায় ২২৫ রানে পাঁচ উইকেট।

এই তিনের বিদায়ের পর দলের হাল ধরেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। দুজনে ৬ষ্ঠ উইকেট জুটিতে যোগ করেন ৬২ রান। ইসমত আলমের বলে বোল্ড হয়ে মিরাজ ২৪ রানে ফিরলে ভাঙে এই জুটি। পরে লিটন দাস ক্যারিয়ারে ২১তম টেস্ট ফিফটি তুলে ৫৮ রানে ফিরলে ফের বিপদে পড়ে বাংলাদেশ।

তাদের বিদায়ের পর নাঈম হাসানের ১১ ও তাইজুল ইসলামের ৪ রানের কৃতিত্বে ৮ উইকেটে ৩১৭ রান তুলে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ।

আফগানিস্তানের হয়ে মোহাম্মদ সালিম ৭০ রানে নেন তিন উইকেট। এছাড়া ইয়ামিন আহমদজাই ও ইসমত আলম নেন দুইটি করে উইকেট।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।