প্রথম দিনেই রাজশাহীকে ‘পরাস্ত’ করলেন মাহেদি
ক্যারিয়ারে ১০ম ফাইফারের দেখা পেয়েছেন এই ডানহাতি স্পিনার।

এনসিএল কিংবা ঘরোয়া ক্রিকেট ছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে খুব একটা সুযোগ পান না শেখ মাহেদি হাসান। এশিয়ান গেমসের কারণে প্রথম রাউন্ডে দলের বাইরে থাকা এই স্পিনার দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই জ্বলে উঠলেন। রাজশাহীর বিপক্ষে ক্যারিয়ারের ১০ম ফাইফারের দেখা পেয়েছেন খুলনার এই ডানহাতি স্পিনার।
২০২৫ সালের পর প্রথমবার প্রথমবার কোনো প্রথম শ্রেণির ম্যাচে খেলতে নেমেছিলেন জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে রাজশাহী।
মাহেদির বোলিং তোপে খুব একটা এগোতে পারেনি দলটি। স্পিনার মাহেদির দারুণ বোলিংয়ে মাত্র ১১৯ রানে গুটিয়ে যায় দলটি। মাহেদি ৩৮ রানে শিকার করেন ৬ উইকেট।
ক্যারিয়ারের ১০ম ফাইফার পাওয়ার দিনে সাব্বির হোসেন, প্রীতম কুমার, সাব্বির রহমান, মেহেরব হাসান, সানজামুল ইসলাম ও নিহাদুজ্জামানকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন।
৩১ বছর বয়সী মাহেদি ক্যারিয়ারের ৫৮তম প্রথম শ্রেণির ম্যাচ খেলছেন।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটএনসিএলে এবার নাঈমের সেঞ্চুরি
বাংলাদেশের ক্রিকেটত্রিদেশীয় সিরিজে নেই নাহিদ, ডাক পেলেন আলিস
বাংলাদেশের ক্রিকেটমঈনের আক্ষেপ, মোসাদ্দেকের ক্যারিয়ার সেরা ইনিংস
বাংলাদেশের ক্রিকেটশুরুটা রঙিন, শেষটা সাদা-কালো
বাংলাদেশের ক্রিকেটহারে শুরু মেয়েদের অস্ট্রেলিয়া সফর
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।