খেলারদেশ

প্রত্যাবর্তনে ম্যাডিনসনের ৩৩ বলে শূন্য!

ক্যান্সারে আক্রান্ত হওয়ায় মাঝে লম্বা সময় ক্রিকেট থেকে দূরে ছিলেন এই বাঁহাতি ওপেনার।

প্রত্যাবর্তনে ম্যাডিনসনের ৩৩ বলে শূন্য!
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

এক দশক পর টেস্ট দলে ফিরে একাদশে জায়গা পেয়েছেন নিক ম্যাডিনসন। ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যান্সারজয়ী এই বাঁহাতি ব্যাটসম্যান শুরু থেকেই ছিলেন অস্বস্তিতে। ৩৩ বল খেলেও সেই অস্বস্তি আর কাটিয়ে উঠতে পারেননি, ফিরতে হয়েছেন রানের খাতা খোলার আগেই।

মার্কো ইয়ানসেনের করার অফ স্ট্যাম্পের বাইরের বল কাট করে রান করার আশায় ছিলেন ম্যাডিনসন। ভাগ্য পক্ষে না থাকলে যা হয় আরকি! বল ব্যাটে স্পর্শ করে সরাসরি স্ট্যাম্পে আঘাত হানে। তাতে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

৩৩ বলে কোনো রান করা ম্যাডিসন সবশেষ টেস্ট খেলেছিলেন ২০১৬ সালে মেলবোর্নে, পাকিস্তানের বিপক্ষে। বলার মতো পারফর্ম করতে না পারায় দল থেকে বাদ পড়া এই ক্রিকেটার পরে ক্রিকেট থেকে দূরে ছিলেন ক্যান্সারে আক্রান্ত হওয়ায়।

তার খেলা দুই টেস্টের মাঝে অস্ট্রেলিয়া দল সাদা পোশাকে খেলে ফেলেছে ৮৮ টেস্ট। দুই ম্যাচের মাঝে লম্বা বিরতি পাওয়া ১০ম ক্রিকেটার তিনি। ইংল্যান্ডের গ্যারেথ ব্যাটির দুই টেস্টের মাঝে ১৪২ টেস্ট খেলেছিল ইংলিশরা। এটাই টেস্ট ক্রিকেটে কোনো ক্রিকেটারের দুই ম্যাচের মাঝে সবচেয়ে বড় বিরতি।

জীবনযুদ্ধে জয়ী এই ক্রিকেটার ফিরেছিলেন ক্রিকেটে, এমন কী জাতীয় দলেও হয়েছিল তার জায়গা। তবে সেই ফেরাটা আর স্মরণীয় করে রাখতে পারলেন না।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।