চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক
মুশফিকের সুস্থ হতে অন্তত তিনদিন সময় লাগবে।

ম্যাচের আগের দিন ব্যাটিংয়ের সময় আঙ্গুলের চোটে পড়েন মুশফিকুর রহিম। তখন এতোটা গুরুতর মনে হয়নি তার চোট। বিসিবির মেডিক্যাল বিভাগও জানিয়েছিল গুরুতর নয়। তবে শেষ পর্যন্ত ম্যাচ শুরু আগ পর্যন্ত সুস্থ না হওয়ায় তাকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ দল।
সবশেষ ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ছিলেন না মুশফিকুর রহিম। সময়ের হিসেবে প্রায় দুই বছর একাদশের বাইরে আছেন তিনি।
চোটে থাকা এই ক্রিকেটারের সুস্থ হতে অন্ততপক্ষে তিন দিন সময়ের প্রয়োজন বলে জানিয়েছেন দলের সঙ্গে থাকা ফিজিও বায়েজিদুল ইসলাম খান।
তিনি বলেন, ‘মুশফিকুর রহিম গতকাল অনুশীলনের সময় ডান হাতের তর্জনীতে একটা ব্যথা পেয়েছে। পরবর্তী সময় থেকে সে পর্যবেক্ষণে ছিল। আজকে সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন ইনজুরি। আশা করছি, আগামী তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। পরের ম্যাচ সে খেলতে পারবে।’
সবকিছু ঠিকঠাক থাকলে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দেখা যেতে পারে তাকে।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটঅভিষেকে দুই মেরুতে আরিফুল-আকবর
ক্রিকেটব্যালন ডি'অর জয়ী কেইনকে কোহলির অভিনন্দন
ক্রিকেটআবারও নাঈম-মাহফিজুলের ব্যাটে শতক
ক্রিকেটমুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হলেন পোলার্ড
ক্রিকেটক্যারিবিয়দের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।