অভিষেকে দুই মেরুতে আরিফুল-আকবর
আরিফুলের ইনিংসে কোনো চার না থাকলেও ছিল চার ছক্কা।

দেশের বাইরে প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়েছেন আরিফুল ইসলাম ও আকবর আলী। নেপাল প্রিমিয়ার লিগে দুজনই খেললেন নিজেদের অভিষেক ম্যাচ। সেখানে দুজনের পারফরম্যান্স দুই রকম। আরিফুল খেলেছেন নিজের স্বভাবসুলভ ক্রিকেট আর আকবর থেমেছেন মাত্র দুই বল খেলে।
কর্ণালি ইয়াকসের হয়ে ওপেনিংয়ে নেমে ২৯ বলে ৪৩ রানের ইনিংস খেলেন আরিফুল। দারুণ ব্যাটিং করা এই তরুণের ইনিংসে নেই কোনো চার, ছিল চার ছক্কা।
আশ্চর্যজকভাবে এর আগে মাত্র চারবার ইনিংসের গোড়াপত্তন না করা স্কটল্যান্ডের বাঁহাতি স্পিনার মার্ক ওয়াট ছিলেন আরিফুলের ওপেনিং সঙ্গী। তিনি আউট হন ৫ বলে ১ রান করে। ক্যারিয়ারের বেশিরভাগ সময় লোয়ার অর্ডারে ব্যাটিং করেছেন তিনি।
অন্যদিকে বাংলাদেশের আরেক ক্রিকেটার আকবর আলী ২ বলে ১ রান করে আউট হয়েছেন। তাকে প্যাভিলিয়নে ফেরান হারমিত সিং।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটচোটে মিরপুর টেস্টে নেই মুশফিক
ক্রিকেটব্যালন ডি'অর জয়ী কেইনকে কোহলির অভিনন্দন
ক্রিকেটআবারও নাঈম-মাহফিজুলের ব্যাটে শতক
ক্রিকেটমুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হলেন পোলার্ড
ক্রিকেটক্যারিবিয়দের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।