খেলারদেশ

ক্যারিবিয়দের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। তাঁর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। ঘোষিত দলে জায়গা পেয়েছেন জাকের আলী অনিকও।

ক্যারিবিয়দের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। তাঁর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। ঘোষিত দলে জায়গা পেয়েছেন জাকের আলী অনিকও।

আগামী ২৮ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি সামনে রেখে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে দল সাজানো হয়েছে।

ব্যাটিং বিভাগে রয়েছেন সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক। দলের নেতৃত্বের দায়িত্বে থাকা শান্তর সঙ্গে ব্যাটিংয়ে অভিজ্ঞতার জোগান দেবেন মুশফিক ও মুমিনুল।

স্পিন বিভাগে আছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। পেস আক্রমণে জায়গা পেয়েছেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম। অলরাউন্ডার মিরাজের সঙ্গে স্পিনারদের ভূমিকা এবং পেসারদের পারফরম্যান্সও ম্যাচে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।