ফ্লাওয়ারকে ছাড়ালেন টেইলর
জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রান এখন টেইলরের।

বয়স ৪০ এর ঘর পেরিয়ে লম্বা সময় পর ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ব্রেন্ডন টেইলর। তবে সেই অনভ্যস্থতা মোটেও টের পাওয়া যাচ্ছে না তার ব্যাটে। বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ফিফটি করে পেছনে ফেলেছেন অ্যান্ডি ফ্লাওয়ারকে।
এখন জিম্বাবুয়ের জার্সিতে ওয়ানডে সংস্করণে সবচেয়ে বেশি রানের মালিক ব্রেন্ডন টেইলর।
এতোদিন ২১৩ ম্যাচে ২০৮ ইনিংস খেলে ৬ হাজার ৭৮৬ রান নিয়ে শীর্ষে ছিলেন ফ্লাওয়ার। তাকে পেছনে ফেলতে মাত্র ২০৯ ইনিংস খেলতে হয়েছে টেইলরকে। এ সময়ে ১১ সেঞ্চুরির পাশাপাশি ৪০ ফিফটি করেছেন তিনি।
তিনে থাকা গ্রান্ট ফ্লাওয়ারের রান ৬ হাজার ৫৭১ রান। আর চারে আছেন আরেক জিম্বাবুইয়ান কিংবদন্তি হ্যামিল্টন মাসাকাদজা। ২০৯ ম্যাচে তার রান ৫ হাজার ৬৫৮।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটআবারও নাঈম-মাহফিজুলের ব্যাটে শতক
ক্রিকেটমুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হলেন পোলার্ড
ক্রিকেটক্যারিবিয়দের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা
ক্রিকেটব্রুকের রেকর্ড দ্বিশতক অতিক্রম করে লঙ্কানদের জয়
ক্রিকেটঅনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।