এবার ইমরানের পক্ষে সাত অজি অধিনায়ক
কূটনৈতিক বা রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, ক্রিকেটার হিসেবে দাবি তুলেছেন বলে জানান অধিনায়করা।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে নিয়ে এবার সরব হয়েছেন সাত অস্ট্রেলিয়ান টেস্ট অধিনায়ক। কারাবন্দি থাকা সাবেক এই ক্রিকেটারের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে, এমন দাবি করেছেন তারা।
ইমরান খানের পক্ষে অবস্থান নিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন সাবেক সাত অজি টেস্ট অধিনায়করা।
চিঠিতে তারা উল্লেখ করেছেন, ইমরান খানের পক্ষে-বিপক্ষে তারা কোনো ধরনের আইনগত বা রাজনৈতিক অবস্থান নিচ্ছেন না। বন্দি থাকা যে কোনো ব্যক্তির রাজনৈতিক অবস্থান যাই হোক, চিকিৎসা নিশ্চিত করা মানবিক অধিকার।
আরও উল্লেখ করেন, কোনো কূটনৈতিক বা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তারা ইমরানের পক্ষে অবস্থান নিচ্ছেন না। এই সাত অধিনায়ক কথা বলছেন, সাবেক টেস্ট অধিনায়ক হিসেবে।
এই নিয়ে তৃতীয়বার একাধিক টেস্ট অধিনায়ক একসঙ্গে হয়ে ইমরানের পক্ষে কথা বললেন। প্রথমবার চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৪জন অধিনায়ক খোলা চিঠি দেন। দ্বিতীয় দফায় ২৩ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি দেন ২২ টেস্ট অধিনায়ক।
তাদের বিবৃতির পর জাভেদ মিয়াদাঁদ, মঈন খান, ওয়াসিম আকরাম, রমিজ রাজার পাশাপাশি কথা বলেছেন অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স।
এছাড়া অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক গ্রেগ চ্যাপেল গত মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জি জানান। তবে, এখনও সেই আবেদনে কোনো সাড়া দেয়নি দেশটির সরকার।
এবার বিবৃতি দিলেন যেসব অধিনায়ক- অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেইলর ও স্টিভ ওয়াহ।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটআবারও ভারতের কাছে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
ক্রিকেটসবচেয়ে বেশি বয়সে তাহিরের ফাইফার
ক্রিকেটদারুণ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার নামিবিয়া মিশন
ক্রিকেটএবার ইমরান খানের পাশে ওয়াসিম আকরাম
ক্রিকেটমিলার-কোয়েটজের সঙ্গে দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন ডি কক
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।