খেলারদেশ

ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার দেওয়া লক্ষ্য তাড়ায় তাসের ঘরের মতো ভেঙে পড়ে জিম্বাবুয়ের ইনিংস।

ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকার হয়ে কেউ খেলেননি বড় ইনিংস। তবুও দলটির সংগ্রহ পার করেছিল ২০০ রান। জবাবে, একমাত্র ব্রাড ইভান্স ছাড়া কেউ লড়াই করতে পারলেন না। তাতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা।

নামিবিয়া, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার এই সিরিজের ফাইনালে ৪৮ রানের জয় পেয়েছে প্রোটিয়া।

আগে ব্যাটিংয়ে নেমে জর্ডান হারমানের ফিফটির সঙ্গে কনর ইস্টারহুইজেন ও ডেওয়াল্ড ব্রেভিসের ত্রিশ ছাড়ানো ইনিংসে ভর করে ৫ উইকেটে ২০৫ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।

২৯ বলে ৮ চার ও এক ছয়ে ৫৩ রানের ইনিংস খেলেন হারমান। অন্যদিকে ৩২ রান করে আসে ইস্টারহুইজেন ও ব্রেভিসের ব্যাটে। এছাড়া শেষদিকে রুবেন হারমান ২৭ ও ডুয়ান ইয়ানসেন খেলেন ২৩ রানের ক্যামিও ইনিংস।

জিম্বাবুয়ের হয়ে নিউম্যান নিয়ামুরি ও ব্রাড ইভান্স দুইটি করে উইকেট শিকার করেন।

২০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ের শীর্ষ চার ব্যাটারই ফেরেন সিঙ্গেল ডিজিটে। ছিলেন যাওয়ার-আসার মধ্যে। পাঁচে নামা অধিনায়ক সিকান্দার রাজা ১৬ ও ছয়ে নামা রায়ান বার্ল ১৩ রানের ইনিংস খেলে বিপদ কাটানোর চেষ্টা করেন। তবে, সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

তাদের বিদায়ের পর ৩১ বলে চারটি করে চার ও ছয়ে ৫৬ রান করেন ইভান্স। তাতে দুই ওভার আগেই ১৫৭ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। তিনি ছাড়া বাকি ব্যাটাররা ছিলেন শুধুই যাওয়া-আসার মিছিলে। দক্ষিণ আফ্রিকার হয়ে ইয়ানসেন ও ব্রন ফরটুইন তিনটি করে উইকেট নেন।

পুরো টুর্নামেন্টে চার ম্যাচে ২২৬ রান ও এক উইকেট শিকার করেন টুর্নামেন্ট সেরা হয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।