খেলারদেশ

বোলিংয়ে দারুণ আতাপাত্তুর কীর্তি দারুণ

নারী টি-টোয়েন্টি ক্রিকেটে পঞ্চম সেরা বোলিং ফিগারের মালিক এখন এই ডানহাতি অলরাউন্ডার।

বোলিংয়ে দারুণ আতাপাত্তুর কীর্তি  দারুণ
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

প্রথম শ্রীলঙ্কান নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে নিলেন ফাইফার। শুধু ফাইফার নয়, হ্যাটট্রিকসহ সাত উইকেট নিয়েছেন চামারি আতাপাত্তু। দারুণ বোলিংয়ে নারীদের টি-টোয়েন্টি ক্রিকেটের পঞ্চম সেরা বোলিং ফিগারের মালিক হয়েছেন এই লঙ্কান কিংবদন্তি।

চলমান নারী এশিয়া কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭৫ রানের বড় জয়ে সাত উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন তিনি। ৩.৩ ওভার বোলিং করে তার খরচ ছিল ৫ রান।

ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন ৩৬ বছর বয়সী। ওভারের চতুর্থ বলে প্রথম সাফল্য পান। এই ওভারে তার খরচ ছিল দুই রান।

পরে ৬ষ্ঠ ওভারের প্রথম দুই বলে দুই ইন্দোনেশিয়ান ব্যাটারকে ফেরান প্যাভিলিয়নে। খরচ করেন ১ রান। আর ১৪তম ওভারে দুই রান খরচায় নেন আরও এক উইকেট। তাতে তার বোলিং ফিগার দাঁড়ায় ৩-০-৫-৪! ১৯তম ওভারে প্রথম তিন বলে তিন উইকেট নিয়ে ফাইফারের পাশাপাশি শিকার করেন ৭ উইকেট।

নারীদের টি-টোয়েন্টি ক্রিকেটে ৬ষ্ঠ বোলার হিসেবে ৭ বা তার চেয়ে বেশি উইকেট শিকার করলেন লঙ্কান অধিনায়ক। তার চেয়ে কম রান খরচায় সাত বা তার চেয়ে বেশি উইকেট শিকার করেছেন আরও চারজন।

কোনো রান না দিয়ে সাত উইকেট শিকারের কীর্তিও আছে। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ইন্দোনেশিয়ার অফস্পিনার আর রোহমালিয়া কোনো রান খরচায় নিয়েছিলেন সাত উইকেট।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।