তামিম ইকবালকে সরিয়ে চূড়ায় তাওহিদ হৃদয়
বাংলাদেশের প্রথম ব্যাটার হিসাবে বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন তাওহিদ হৃদয়

তাওহিদ হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি
একক অনন্য, ঐতিহাসিক রেকর্ডে নিজের নাম লেখালেন বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়।প্রথম বাংলাদেশি ব্যাটার হিসাবে বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন এই ব্যাটার।
প্রথম শ্রেণির ক্রিকেটে গড় প্রায় ৪২ হলেও, হৃদয়ের পরিচয় সীমাবদ্ধ হয়ে গিয়েছিল স্বল্পদৈর্ঘ্যের বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে।গত জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে হৃদয়ের অভিষেক হয় এবং দুই ইনিংসেই ব্যর্থ হন তিনি।তাতে লাল বলের ক্রিকেট থেকে হৃদয়ের নাম অনেকেই কেটে ফেলার পক্ষেই ছিলেন। হৃদয় যেন ওয়ানডে ও টি২০ ছাড়া ব্যাট করতে জানেন না! এমনকি বাংলাদেশ এ দলের হয়ে চলমান সিরিজের প্রথম আনঅফিসিয়াল টেস্টের একাদশেই ছিলেন না হৃদয়।
সাউথ আফ্রিকা এ দলের বিপক্ষে পচেফস্ট্রমে প্রথম ম্যাচে শোচনীয়ভাবে হারের পর একই ভেন্যুতে দ্বিতীয় চার দিনের ম্যাচে সুযোগ পান এই মিডল অর্ডার ব্যাটার। আর সুযোগটা দু'হাত ভরে লুফে নিয়েছেন হৃদয়। সাউথ আফ্রিকা এ দলের করা ৫১২ রানের জবাবে যখন শুরুর দিকেই তিন উইকেট হারিয়ে বাংলাদেশ এ দল ধুঁকছিলো, তখনই হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায়। জাকের আলী অনিক ও সাইফুদ্দিনকে নিয়ে দুটি বড় জুটি গড়েন তিনি।তৃতীয় দিন শেষে ডাবল সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন।
চতুর্থ দিনে লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে ব্যাট করে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসাবে ট্রিপল সেঞ্চুরি পূরণ করেন তাওহিদ হৃদয়। তাঁর আগে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন রকিবুল হাসান ও তামিম ইকবাল। তবে রকিবুল ও তামিম ট্রিপল সেঞ্চুরি করেছিলেন দেশের মাটিতে, ঘরোয়া প্রথম শ্রেণির লিগে; তাওহিদ হৃদয় করলেন বিদেশের মাটিতে বাংলাদেশ এ দলের হয়ে। হৃদয়ের ট্রিপল সেঞ্চুরিটি শুধু একারণেই আলাদা নয়। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এখন হৃদয়ের। বাংলাদেশ এ ৮ উইকেটে ৬৭৬ রানে ইনিংস ঘোষণার সময় ঠিক ৩৫০ রানে অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটার। ৪৮১ বলের ইনিংসে ২৭টি চার ও ১০টি ছক্কা মেরেছেন হৃদয়।
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের বাকি দুটি স্কোর ৩৩৪ ও অপরাজিত ৩১৩ রানের। ২০০৭ সালে জাতীয় লিগে ফতুল্লায় সিলেট বিভাগের বিপক্ষে বরিশালের হয়ে ৩১৩ রানে অপরাজিত থাকেন রকিবুল হাসান।২০২০ সালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগ-বিসিএলে সেন্ট্রাল জোনের বিপক্ষে ইস্ট জোনের হয়ে ৩৩৪ রানের হার না মানা ইনিংস খেলেন তামিম ইকবাল।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটআবারও ভারতের কাছে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
ক্রিকেটসবচেয়ে বেশি বয়সে তাহিরের ফাইফার
ক্রিকেটদারুণ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার নামিবিয়া মিশন
ক্রিকেটএবার ইমরান খানের পাশে ওয়াসিম আকরাম
ক্রিকেটমিলার-কোয়েটজের সঙ্গে দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন ডি কক
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।