নামিবিয়া-দক্ষিণ আফ্রিকা
ত্রিদেশীয় সিরিজ হারে শুরু দক্ষিণ আফ্রিকার
নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি হারের রেকর্ড ভাঙতে পারল না প্রোটিয়ারা.

আগেরবারের দেখায় নামিবিয়াকে হারাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দফাতেও পারল না। নামিবিয়ার বিপক্ষে ১৮ রানে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করল দলটি।
জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলছে নামিবিয়া।

এই সিরিজে নিজেদের দ্বিতীয় সারির দল খেলাচ্ছে প্রোটিয়ারা। এই দল খেলালেও কোনো ধরনের প্রতিদ্বন্দ্বীতা গড়তে পারেনি তারা। ২০২৫ সালের পর এবারও হার দেখল দলটির বিপক্ষে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে লউরেন স্টেনকাম্প ও ইয়ান ফ্রাইলিঙ্কের ব্যাটে দারুণ শুরু পায় নামিবিয়া। উদ্বোধনী জুটিতে ৯.৪ ওভারে দুজনে যোগ করেন ৮৪ রান। ২৯ বলে ৪১ রান করা স্টেনকাম্প ফিরলে ভাঙে এই জুটি।
তার বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। তবে একপ্রান্ত আগলে রেখেছিলেন ফ্রাইলিঙ্ক। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে ৬০ রানে থামেন তিনি। পরে ১৯ রান আসে অধিনায়ক গেরহার্ড ইরাসমাসের ব্যাটে।
তাতে ৯ উইকেটে ১৬৩ রানে থামে স্বাগতিকদের ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রেনেলান সুব্রায়েন তিনটি এবং অভিষিক্ত ডুয়ান ইয়ানসেন ও অধিনায়ক বোর্ন ফরটুইন দুইটি করে উইকেট শিকার করেন।
১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে যা করার একাই করেছেন ডেওয়াল্ড ব্রেভিস। ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে ৭৫ রান করে এই ব্যাটার। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে ইয়ানসেনের ব্যাটে। বাকিরা সবাই ছিলেন যাওয়া আসার মিছিলে।
নামিবিয়ার হয়ে রুবেন ট্রাম্পেলম্যান ২৪ রানে নেন তিন উইকেট। জেজে স্মিট ৩১ রানে নেন তিন উইকেট। দারুণ বোলিংয়ে ম্যাচসেরা হয়ে স্মিট।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটআবারও ভারতের কাছে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
ক্রিকেটসবচেয়ে বেশি বয়সে তাহিরের ফাইফার
ক্রিকেটদারুণ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার নামিবিয়া মিশন
ক্রিকেটএবার ইমরান খানের পাশে ওয়াসিম আকরাম
ক্রিকেটমিলার-কোয়েটজের সঙ্গে দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন ডি কক
ক্রিকেট


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।