বাংলাদেশ ফুটবল
আসিয়ান কাপে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড
ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপ ২০২৬ সামনে রেখে ঢাকায় বাংলাদেশ জাতীয় দলের প্রাথমিক অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। প্রাথমিক দলে ডাক পাওয়া দেশীয় লিগে খেলা ফুটবলাররা ইতোমধ্যে ক্যাম্পে যোগ দিয়েছেন।
বিদেশি লিগে ব্যস্ত থাকা খেলোয়াড়রা পরে দলের সঙ্গে যোগ দেবেন। বিদেশি ফুটবলাররা যোগ দেওয়ার পর পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে মূল প্রস্তুতি শুরু করবেন কোচ টমাস ডুলি। টুর্নামেন্টের আগে দলকে সর্বোচ্চ প্রস্তুত করাই এখন কোচিং স্টাফদের লক্ষ্য। আপাতত এই প্রাথমিক দল নিয়ে আগামী ২৭ আগস্ট থেকে ফুটবলারদের ক্যাম্প শুরু হতে যাচ্ছে। প্রাথমিক স্কোয়াডে খেলোয়াড়ের তালিকা:
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো
ডিফেন্ডার: তপু বর্মন, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, হৃদয়, শেখ মোরসালিন, কাজেম শাহ, রাকিব হোসেন
ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, এস এম মঞ্জুরুর রহমান, মিনহাজুল করিম স্বাধীন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান, রাব্বি হোসেন রাহুল
ঘোষিত প্রাথমিক স্কোয়াডে দেশের ঘরোয়া লিগে খেলা ফুটবলারদের রাখা হয়েছে। হামজা চৌধুরী, শমিত সোম ও ফারহান আলী ওয়াহিদের মতো প্রবাসী ও বিদেশি লিগে খেলা ফুটবলাররা পরবর্তীতে সরাসরি ইন্দোনেশিয়ায় মূল দলের সঙ্গে যোগ দেবেন।
বাংলাদেশের জন্য এটা হতে যাচ্ছে নতুন এক আন্তর্জাতিক পরীক্ষার মঞ্চ। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য উদ্বোধনী ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ খেলবে প্রিমিয়ার ডিভিশনে। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। আসরটি চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
দেশের ফুটবলভারতের কাছে হেরেই বিদায় নিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০
দেশের ফুটবলসিরিয়ার কাছেও হারল বাংলাদেশ অনূর্ধ্ব-২০
দেশের ফুটবলউজবেকিস্তানের কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-২০
দেশের ফুটবললেস্টার ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে হামজা চৌধুরী
দেশের ফুটবলসেরাদের নিয়েই নারী ফুটবল দল ঘোষণা
দেশের ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।