খেলারদেশ

ব্রাজিল বনাম বাংলাদেশ

ব্রাজিল-বাংলাদেশ ম্যাচ নিয়ে নেতিবাচক আমিনুল হক

ব্রাজিল বনাম বাংলাদেশ ম্যাচের ব্যয় নিয়ে আমিনুল হক বলেন যে, দেশের বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কটের মধ্যে এই একটি ম্যাচকে ঘিরে এত খরচ করার মতো মানসিকতা আসলে নেই।

ব্রাজিল-বাংলাদেশ ম্যাচ নিয়ে নেতিবাচক আমিনুল হক

বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলকিপার এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলকিপার এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ব্রাজিল ও বাংলাদেশ ম্যাচ হবার সম্ভাবনা ও এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ফুটবলপ্রেমীদের আবেগকে সম্মান জানিয়ে তিনি ইঙ্গিত দেন যে, দেশের ফুটবলের প্রকৃত উন্নয়ন করতে হলে তৃণমূল পর্যায় থেকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও অবকাঠামোগত কাজ চালিয়ে যেতে হবে।

তিনি জানান যে, ব্রাজিলের মতো বড় দলের বিপক্ষে ম্যাচ আয়োজনকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মাঝে যতই উন্মাদনা থাকুক না কেন, শুধু একটা মাত্র ম্যাচ দিয়ে বাংলাদেশের ফুটবলে কোনো বড় পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন। ব্রাজিলের ঢাকা সফর ও ম্যাচ নিয়ে দর্শকদের মনে ব্যাপক রোমাঞ্চ থাকলেও তিনি মনে করেন দেশের ফুটবলের কাঠামোগত বা দীর্ঘমেয়াদি উন্নতির জন্য কেবল একটি প্রদর্শনী ম্যাচই যথেষ্ট নয়।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলকিপার এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলকিপার এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘ব্রাজিল টিম যদি বাংলাদেশে আসে এবং খেলে আমার বাংলাদেশ টিমের সঙ্গে, তবে বাংলাদেশের জন্য আমি মনে করি এটা অনেক বড় এচিভমেন্ট।’ যদিও তিনি আরও জানান, ‘এটি নিয়ে এখনও বিশদভাবে আলোচনা হয়নি এবং আদৌ ব্রাজিল টিম বাংলাদেশ আসবে কিনা সে বিষয়টি নিয়েও ক্লিয়ার কোনো মেসেজ নেই। সুতরাং বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতোমধ্যে যে ভেন্যুগুলো দেখিয়েছে বা তাদের সাথে কী আলোচনা হয়েছে সেটার হয়তো-বা সামারি আমরা পরবর্তীতে জানতে পারব।’

এরপর তিনি ব্রাজিল ও বাংলাদেশের ম্যাচের প্রভাব বলেন, ‘কিন্তু আমার বাংলাদেশ ফুটবল কর্তৃপক্ষ এগোবে এটার মাধ্যমে এটা নিয়ে আসলে আমি খুব বেশি আশাবাদী না। কারণ হচ্ছে যে, ম্যাচ হবে, হয়তো-বা ব্রাজিল বাংলাদেশের সাথে খেলবে সেটা একটা দর্শক আমাদের বাংলাদেশের মানুষের যে এক্সেপেক্টেশন তা হয়ত পূরণ হবে যে, বাংলাদেশ ব্রাজিলের মতো বিশ্বচ্যাম্পিয়নদের মতো দলের সাথে খেলেছে। এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশে বিশ্বকাপ ফুটবলের সময় ব্রাজিলের বা আর্জেটিনার সাপোর্টাররা যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে বিশ্বকাপ ফুটবল দেখেছে, সেটার হয়তো-বা কিছুটা এই উপলক্ষ্যকে সামনে রেখে দর্শক যারা রয়েছেন তারা আনন্দিত হবেন।’

এরপর তিনি বাস্তবতা ধরিয়ে দিয়ে সরকারের পরিকল্পনা নিয়ে বলেন, ‘কিন্তু ব্রাজিল টিম খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলের পরিবর্তন আসবে, এই বিষয়টির সাথে আমি একমত না। আমার কাছে মনে হয় যে আমাদের যে ফুটবল স্ট্রাকচার রয়েছে, আমাদের ফুটবল ফেডারেশন কাজ করছে, আমরাও তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছি। আমরা যেটি চাচ্ছি, আপনারা জানেন যে নতুনকুঁড়ি স্পোর্টসের মাধ্যমে একদম রুট লেভেল থেকে খেলোয়াড়দেরকে তুলে আনা। এবং সেখানে আমরা দেখেছি কিশোর-কিশোরীদের নতুন কুঁড়ি স্পোর্টে যেভাবে ফাইনাল ম্যাচগুলো হয়েছে, তারা কীভাবে খেলেছে এবং অনেক প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে এসেছে। তাদেরকে আমরা বিকেএসপিতে ট্রেনিং করিয়ে এবং স্থায়ীভাবে বিকেএসপিতে তাদের ভর্তি করিয়ে, আমরা তাদের পড়াশোনা ও খেলাধুলার দায়িত্ব ইনশাআল্লাহ গ্রহণ করব।’

এই সূদূরপ্রসারী পরিকল্পনা সম্পর্কে তিনি আরো জানান, ‘আমরা এইভাবে তৃণমূল থেকে ব্যাকআপ খেলোয়াড় তৈরি করে আমরা আশা করি আস্তে আস্তে আগামী পাঁচ বছর বা দশ বছর পরে, আমাদের ফুটবলের প্রতি মানুষের যে ভালোবাসা রয়েছে, যে আন্তরিকতা রয়েছে, যে উৎসাহ উদ্দীপনা রয়েছে—যে উৎসাহ উদ্দীপনাতে আমরা যাতে প্রপার ওয়েতে কাজ করতে পারি, সেই লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ শুরু করেছে।’

এছাড়াও ম্যাচের ব্যয় নিয়ে সবচেয়ে বড় ইঙ্গিত দিয়ে আমিনুল হক বলেন যে, দেশের বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কটের মধ্যে এই একটি ম্যাচকে ঘিরে এত খরচ করার মতো মানসিকতা আসলে নেই।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।