খেলারদেশ

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব অনূর্ধ্ব-২০

উজবেকিস্তানের কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-২০

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব হার দিয়ে শুরু করল অ্যাডাম আব্বাস, জিদান ইউসুফ, মাহি খানদের লাল-সবুজ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

উজবেকিস্তানের কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-২০
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ বাছাই পর্ব পরাজয় দিয়ে শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। গ্রুপ ‘বি’ এর প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে ০-২ গোলে পরাজিত করে স্বাগতিক উজবেকিস্তান অনূর্ধ্ব-২০। উজবেকিস্তানের হয়ে গোল দুটো করেন সাইদালিয়েভ এবং আব্রায়েভ।

বাংলাদেশ দল মোহাম্মদ মাহি খান ও জিদান ইউসুফদের নিয়ে একাদশ সাজালেও, অ্যাডাম আব্বাসকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে হয় প্রথমার্ধের ২৩ মিনিটে। ম্যাচের প্রথম থেকেই উজবেকিস্তান বল নিয়ন্ত্রণে রেখে মুহুর্মুহু আক্রমণ করে।

প্রথমার্ধের ১৯ মিনিটে বাংলাদেশের জালে বল পাঠায় উজবেকিস্তানের কুভানিশবেক সাইদালিয়েভ

প্রথমার্ধের ১৯ মিনিটে বাংলাদেশের জালে বল পাঠায় উজবেকিস্তানের কুভানিশবেক সাইদালিয়েভ

প্রথমার্ধের ১৯ মিনিটে বাংলাদেশের জালে বল পাঠায় উজবেকিস্তানের কুভানিশবেক সাইদালিয়েভ। ৭৮% বল নিয়ন্ত্রণের বিপরীতে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা বাংলাদেশ ২২% পায়ে বল রাখতে সমর্থ হয়। বাংলাদেশ ০ অন টার্গেট শটের বিপরীতে উজবেকিস্তানের ১০টি শটের ৫টিই ছিল লক্ষ্য বরাবর। ০-১ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ হয়।

আব্রায়েভ দ্বিতীয় গোলটি করেন ৪৭ মিনিটে

আব্রায়েভ দ্বিতীয় গোলটি করেন ৪৭ মিনিটে

দ্বিতীয়ার্ধের দুই মিনিট যেতে না যেতেই আব্রায়েভ দ্বিতীয় গোলটি করেন। বাকি ম্যাচে দুই একটা দুর্বল সুযোগ তৈরি করতে চেষ্টা করলেও উজবেকিস্তানের সীমানায় সুবিধা করতে পারেনি সফরকারী বাংলাদেশ। পুরো নব্বই মিনিটে স্বাগতিকদের আধিপাত্যে ৭৩% বল নিয়ন্ত্রণে আরো ৯টি শট করে ও বারবার গোলের সুযোগ তৈরি করে। এই শটগুলোর ৫টিই ছিল অন টার্গেট (সব মিলিয়ে ১০টি।) প্রথম ম্যাচে কঠিন প্রতিপক্ষ উজবেকিস্তানের বিপক্ষে ২ গোলে হেরেই মাঠ ছাড়তে হয় বাংলাদেশ দলকে।

গ্রুপের পরবর্তী ম্যাচে ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, বাংলাদেশ সময় বিকাল ৫টায় ডু অর ডাই ম্যাচে লড়বে দুই দলই, বাংলাদেশ এবং সিরিয়া। এর আগে গ্রুপের প্রথম ম্যাচে সিরিয়া মুখোমুখি হয়েছিল ভারতের বিপক্ষে। ম্যাচের শেষ দিকে জয়সূচক গোল করে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ভারত অনূর্ধ্ব-২০ দল।

বাছাইপর্বের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সিরিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই অ্যাডাম আব্বাস, জিদান ইউসুফদের লাল-সবুজ দলকে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।