খেলারদেশ

কলম্বো টেস্ট: শ্রীলঙ্কা বনাম ভারত

মাথা ঠোকাঠুকি করে জরিমানার মুখে দুই ক্রিকেটার

কলম্বো টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে এই বিতর্কিত ঘটনার জন্ম দেন তারা।

মাথা ঠোকাঠুকি করে জরিমানার মুখে দুই ক্রিকেটার
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

কলম্বোয় দ্বিতীয় টেস্টে বিতর্কিত ঘটনার জন্ম দেন ভারতের যশস্বী জয়সওয়াল ও শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো। ম্যাচ চলাকালে মাথা ঠোকাঠুকি করেন তারা। এ কারণে তাদেরকে ডিমেরিট পয়েন্টের পাশাপাশি আর্থিক জরিমানা করা হয়েছে।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

Image

আইসিসির আচরণবিধির ২.১২ ধারা ভঙ্গ করে জরিমানার মুখোমুখি হয়েছে তারা দুজন। এই দুই ক্রিকেটারকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে, পাশাপাশি তাদের নামের পাশে যুক্ত করা হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।

প্রথম দিনে ভারতের ব্যাটিং ইনিংসের ১৭তম ওভারে আসিথা ফার্নান্দোর বলে আউট হন জয়সওয়াল। প্যাভিলিয়নে ফেরার সময় বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন তারা দুজনে। সেই কথা কাটাকাটির এক পর্যায়ে মাথা ঠোকাঠুকি করেন তারা।

দিনের খেলা শেষে আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে শুনানি ডাকেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। তবে নিজেদের অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।