এএফসি চ্যালেঞ্জ কিগ
কঠিন গ্রুপে ফর্টিস এফসি
এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়ে গেল মালেশিয়ার কুয়ালালামপুরে, এএফসি হাউজে, কোন গ্রুপে পড়ল ফর্টিস এফসি? প্রতিপক্ষ কে কে?

কঠিন গ্রুপে ফর্টিস এফসি
এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়ে গেল মালেশিয়ার কুয়ালালামপুরে, এএফসি হাউজে। বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ক্লাব ফর্টিস এফসি প্রথমবারের মতো মহাদেশীয় এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। গ্রুপ পর্বে পশ্চিম অঞ্চলের পট থেকে চারটি গ্রুপের গ্রুপ ‘সি’-তে স্থান করে নিয়েছে ফর্টিস এফসি।
গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারতের ‘এফসি গোয়া’, কুয়েতের ‘কাদসিয়া এসসি’ এবং তাজিকিস্তানের 'এফসি রেগার-তাদাজ'।
ফর্টিসের প্রতিপক্ষ কাদসিয়া এসসি গ্রুপের সবচেয়ে দামি স্কোয়াড, বাজারমূল্য ৩.০০ মিলিয়ন ইউরো। এরপরই এফসি গোয়া, যার স্কোয়াডের বাজারমূল্য ২.৯৮ মিলিয়ন ইউরো। এরপর ৩. রেগার-তাদাজ (২.৩০ মিলিয়ন ইউরো)। এবং সর্বশেষ ফর্টিস এফসি, যার স্কোয়াডের বাজারমূল্য ১.৬৮ মিলিয়ন ইউরো।

গ্রুপ পর্বের ম্যাচগুলো সেন্ট্রালাইজড বা একক ভেন্যুতে ২০২৬ সালের ১৭ থেকে ২৪ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে, এবং কুয়েতের কাদসিয়া এসসি এই ম্যাচগুলো আয়োজন করবে। প্রত্যকটা দল একে অপরের বিপক্ষে একটা করে ম্যাচ খেলবে। সূচি:
১৭ অক্টোবর: কাদসিয়া এসসি বনাম ফর্টিস এফসি
২০ অক্টোবর: ফর্টিস এফসি বনাম এফসি গোয়া
২৩ অক্টোবর: ফর্টিস এফসি বনাম এফসি রেগার-তাদাজ
খেলার সময় এখনও ঘোষিত হয়নি।
নকআউট পর্বের সময়সূচী—কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ থেকে ১৮ মার্চ, ২০২৭। সেমিফাইনাল হবে ৭ থেকে ১৫ এপ্রিল, ২০২৭। এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ মে, ২০২৭। এখন দেখার বিষয়, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ফর্টিস এফসি ক্লাব কতটা চমক দেখাতে পারে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
দেশের ফুটবলভারতের কাছে হেরেই বিদায় নিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০
দেশের ফুটবলসিরিয়ার কাছেও হারল বাংলাদেশ অনূর্ধ্ব-২০
দেশের ফুটবলউজবেকিস্তানের কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-২০
দেশের ফুটবললেস্টার ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে হামজা চৌধুরী
দেশের ফুটবলসেরাদের নিয়েই নারী ফুটবল দল ঘোষণা
দেশের ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।