খেলারদেশ

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্ব

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলে রোনান সুলিভান কেন নেই?

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলে রোনান সুলিভান কেন নেই?

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলে রোনান সুলিভান কেন নেই?
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব ২৫ আগস্ট, ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল মাঠে নামবে আগামী ৩১ আগস্ট (সোমবার)। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় লাল-সুবজ দলের মাঠের প্রতিপক্ষ হবে উজবেকিস্তান অনূর্ধ্ব-২০ দল। ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪টায় বাংলাদেশ মুখোমুখি হবে সিরিয়া অনূর্ধ্ব-২০ এর। এবং ৬ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৪:০০ টায় ভারত অনূর্ধ্ব-২০ এর মুখোমুখি হবে তারা। ম্যাচগুলো উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত হবে।

অ্যাডাম আব্বাস

অ্যাডাম আব্বাস

এই বাছাইপর্বকে ঘিরে বাফুফে শক্তিশালী দল সাজানোর লক্ষ্যে প্রবাসী খেলোয়াড়দের গুরুত্ব দিয়েছে। এখন পর্যন্ত দলে ডাক পেয়েছেন ৫ জন প্রবাসী ফুটবলার। ইংল্যান্ড প্রবাসী উইঙ্গার অ্যাডাম আব্বাস, ডিফেন্ডার জিদান ইউসুফ, মাহি খান, যুক্তরাষ্ট্র প্রবাসী মিডফিল্ডার ফারজাদ আফতাব এবং অস্ট্রেলিয়া প্রবাসী ঈশান মালিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল শিরোপাজয়ী দলের তারকা খেলোয়াড় রোনান সুলিভান কেন এই তালিকায় এবার নেই?

২০২৬ সাফ অনূর্ধ্ব-২০ শিরোপাজয়ী বাংলাদেশ

২০২৬ সাফ অনূর্ধ্ব-২০ শিরোপাজয়ী বাংলাদেশ

কারণ, রোনান সুলিভান বা তার যমজ ভাই ডেকলান সুলিভান তাদের ক্লাব বা বিশ্ববিদ্যালয় দল থেকে খেলার অনুমতি পাননি। রোনান এবং ডেকলান বর্তমানে আমেরিকার সেন্ট জোসেফস হকস (সেন্ট জোসেফস ইউনিভার্সিটি) দলের খেলোয়াড়। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য বাফুফে তাদের চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ক্লাব তাদের সেই ছাড়পত্র দেয়নি।

Image

এছাড়াও ফিফা উইন্ডোর জটিলতা বড় একটা কারণ। অনূর্ধ্ব-২০ পর্যায়ের সব টুর্নামেন্ট ফিফার আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোর বাধ্যবাধকতায় পড়ে না, যার কারণে বিদেশি ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য থাকে না। ২০২৬ সালের মার্চ-এপ্রিলে মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছিলেন রোনান। তখন ফিফা ক্যালেন্ডারে ২৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত ফিফা উইন্ডো খোলা থাকায় রোনান বাংলাদেশ দলে যোগ দিতে পেরেছিলেন, যা এবার সম্ভব হয়নি। বিশ্বকাপ-পরবর্তী এই আন্তর্জাতিক উইন্ডো চলতি বছরে খোলা থাকবে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর এবং ৯ থেকে ১৭ নভেম্বর। ফলে বাছাইপর্বের মতো বড় মঞ্চে রোনান সুলিভানের মতো ‘নাম্বার নাইন’ ফরোয়ার্ডকে না পাওয়া বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।