বাংলাদেশ ফুটবল
নিষেধাজ্ঞা প্রত্যাহারের ধাপে বসুন্ধরা কিংস
ফিফার দেওয়া বাকি ১০টি নিষেধাজ্ঞা কাটাতে পারবে বসুন্ধরা কিংস?

বসুন্ধরা কিংস
ফিফার ১৪টা নিষেধাজ্ঞা ছিল বসুন্ধরা কিংস ক্লাবের উপর। গত শুক্রবার একটি নিষেধাজ্ঞা উঠে যায়। এরপর ক্লাবটি এখন পর্যন্ত আরো ৩টি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে সমর্থ হয়েছে।
দেশের অন্যতম শীর্ষ ক্লাবটির বিপক্ষে এখনও ফিফার ১০টি নিষেধাজ্ঞা জারি আছে। যার ফলে তারা নতুন কোনো খেলোয়াড় নিবন্ধন করতে পারছে না। এদিকে বাকি ব্যানগুলো নিয়ে কাজও চলমান রয়েছে। বাকিগুলো তুলে নেওয়ার প্রক্রিয়ার জন্য গতকাল মিটিংয়ে সাত কর্ম দিবস সময় চেয়েছে ক্লাবটি।
বসুন্ধরা কিংস জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই বাকি সব ট্রান্সফার ব্যানের প্রক্রিয়াও সম্পন্ন করতে পারবে তারা। ফলে নতুন মৌসুমের আগে ক্লাবটির ট্রান্সফার কার্যক্রম স্বাভাবিক করার পথে অগ্রগতি অব্যাহত রয়েছে।
বিদেশি খেলোয়াড় ও কোচদের বেতন ও চুক্তিভিত্তিক পাওনা নিয়ে বিরোধের অভিযোগে একের পর এক ফিফার নিষেধাজ্ঞার শিকার হয় ক্লাবটি। ফলে ২১ আগস্ট ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমে ‘চ্যালেঞ্জ কাপ’ দিয়ে শুরুর কথা থাকলেও বাতিল করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ম্যাচটিতে বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলার কথা ছিল ঢাকা আবাহনীর।
আবাহনীরও নিষেধাজ্ঞা ছিল। তবে তারা সেই নিষেধাজ্ঞা কাটাতে সক্ষম হয়েছে। এখন দেখার বিষয় বসুন্ধরা কিংসের উপর থেকে বাকি ১০টি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে কিনা বিশ্ব ফুটবল সংস্থা ফিফা।
ঋতুপর্ণা চাকমার অ্যাসিস্টে বড় জয়


খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
দেশের ফুটবলকঠিন গ্রুপে ফর্টিস এফসি
দেশের ফুটবলবাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলে রোনান সুলিভান কেন নেই?
দেশের ফুটবলঢাকার মাঠে কিছুক্ষণ ক্লদিও ক্যানেজিয়া
দেশের ফুটবলআবাহনীর তৃতীয় নিষেধাজ্ঞাও প্রত্যাহার করেছে ফিফা
দেশের ফুটবলআসিয়ান কাপে বাংলাদেশ
দেশের ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।