আবাহনীর তৃতীয় নিষেধাজ্ঞাও প্রত্যাহার করেছে ফিফা
ফিফার নিষেধাজ্ঞা থেকে পুরোপুরি মুক্ত হলো দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী

অবশেষে ফিফার নিষেধাজ্ঞা থেকে পুরোপুরি মুক্ত হলো দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড। ক্লাবটির ওপর থাকা সর্বশেষ নিষেধাজ্ঞাটিও সোমবার রাতে প্রত্যাহার করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে নতুন মৌসুমে ক্লাব লাইসেন্সিং, খেলোয়াড় নিবন্ধন ও প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে আবাহনীর আর কোনো বাধা থাকল না।
আবাহনীর ওপর ফিফার মোট তিনটি নিষেধাজ্ঞা ছিল। এর মধ্যে দুটি আগেই প্রত্যাহার করা হয়েছিল। সর্বশেষ নিষেধাজ্ঞাটি প্রত্যাহারের মধ্য দিয়ে ক্লাবটি এখন পুরোপুরি নিষেধাজ্ঞামুক্ত হলো। ফিফার রেজিস্ট্রেশন ব্যান পোর্টালের তথ্য অনুযায়ী, বাংলাদেশের ক্লাবগুলোর ওপর বর্তমানে মোট ১৫টি নিষেধাজ্ঞা রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১০টি নিষেধাজ্ঞা বসুন্ধরা কিংসের। একসময় কিংসের ওপর নিষেধাজ্ঞার সংখ্যা ছিল ১৪টি। এর মধ্যে চারটি ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে।
এ ছাড়া ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ওপর দুটি এবং শেখ জামাল ধানমন্ডি ও সকার ক্লাব ফেনীর ওপর একটি করে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা থাকার পরও ফকিরেরপুলকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার অনুমতি দেওয়া হয়েছে। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়ায় তারা এখনো নতুন খেলোয়াড় নিবন্ধন করতে পারছে না।
আসিয়ান কাপে বাংলাদেশ

২১ আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে নতুন ঘরোয়া ফুটবল মৌসুম শুরুর কথা ছিল। কিন্তু বসুন্ধরা কিংসের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়ায় টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে না। তবে নির্ধারিত সূচি অনুযায়ী ২৪ আগস্ট শুরু হওয়ার কথা ফেডারেশন কাপ। এরপর ২৮ ও ২৯ আগস্ট থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড মাঠে গড়ানোর কথা রয়েছে। নিষেধাজ্ঞামুক্ত হওয়ায় এসব প্রতিযোগিতায় আবাহনীর অংশগ্রহণ ও খেলোয়াড় নিবন্ধনে এখন আর কোনো আইনি বাধা থাকল না।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
দেশের ফুটবলকঠিন গ্রুপে ফর্টিস এফসি
দেশের ফুটবলবাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলে রোনান সুলিভান কেন নেই?
দেশের ফুটবলনিষেধাজ্ঞা প্রত্যাহারের ধাপে বসুন্ধরা কিংস
দেশের ফুটবলঢাকার মাঠে কিছুক্ষণ ক্লদিও ক্যানেজিয়া
দেশের ফুটবলআসিয়ান কাপে বাংলাদেশ
দেশের ফুটবল

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।