ফিফা আসিয়ান কাপ
আসিয়ান কাপে বাংলাদেশ
ফিফা আসিয়ান কাপ থেকে ভারতের সরে দাঁড়ানোর সুযোগে বাংলাদেশ ফুটবল দলের দরজা খুলল

ফিফা আসিয়ান কাপে অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটি (এনটিসি)। শুক্রবার অনুষ্ঠিত সভায় কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশ নেওয়ার পক্ষে মত দেন।
মূলত ভারতের সরে দাঁড়ানোর পর বাংলাদেশকে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ জানায় আয়োজক দেশ ইন্দোনেশিয়া। ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তুতির কারণে আসিয়ান কাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় ভারত।
ফিফার অর্থায়নে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রিমিয়ার বিভাগে আটটি দল অংশ নেবে। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে। আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে এই আসর।
বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় দল কমিটির সদস্য সৈয়দ হাসান কাননের মতে, বাফুফে সভাপতি ও এনটিসির চেয়ারম্যান তাবিথ আউয়াল দুটো প্রস্তাব নিয়ে কমিটির সদস্যদের মতামত চেয়েছিলেন। একটা ছিল ফিফা আসিয়ান কাপে অংশ নেওয়ার বিষয়, অন্যটা ঢাকায় চার জাতির একটি টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা।
কানন জানান, সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ পাওয়ায় সবাই আসিয়ান কাপে অংশ নেওয়ার পক্ষে মত দেন। এছাড়া এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশ আর্থিক সুবিধাও পাবে। আয়োজকরা বিমান ভাড়া ও আবাসনের খরচ বহন করবে, যা ঢাকায় নতুন টুর্নামেন্ট আয়োজনের তুলনায় বেশি সুবিধাজনক।
এখন কেবল আনুষ্ঠানিক গ্রহণপত্র পাঠানোসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে বাফুফে। আর বাংলাদেশে ভারতের জায়গা নিয়ে গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
দেশের ফুটবলকঠিন গ্রুপে ফর্টিস এফসি
দেশের ফুটবলবাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলে রোনান সুলিভান কেন নেই?
দেশের ফুটবলনিষেধাজ্ঞা প্রত্যাহারের ধাপে বসুন্ধরা কিংস
দেশের ফুটবলঢাকার মাঠে কিছুক্ষণ ক্লদিও ক্যানেজিয়া
দেশের ফুটবলআবাহনীর তৃতীয় নিষেধাজ্ঞাও প্রত্যাহার করেছে ফিফা
দেশের ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।