খেলারদেশ

এএফসি চ্যালেঞ্জ লিগ

এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব আয়োজন করতে চায় ফর্টিস

এএফসি চ্যালেঞ্জ লিগের ২০২৬-২৭ মৌসুমের গ্রুপ পর্ব বাংলাদেশে আয়োজন করতে আগ্রহী ফর্টিস এফসি।

এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব আয়োজন করতে চায় ফর্টিস
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

এএফসি চ্যালেঞ্জ লিগের ২০২৬-২৭ মৌসুমের গ্রুপ পর্ব বাংলাদেশে আয়োজন করতে আগ্রহী ফর্টিস এফসি। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো প্রতিযোগিতাটির গ্রুপ পর্বে জায়গা নিশ্চিত করার পরই আয়োজক হওয়ার প্রস্তুতি শুরু করেছে ক্লাবটি।

জানা গেছে, গ্রুপ পর্বের ম্যাচগুলো আয়োজনের জন্য এএফসির কাছে দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র ও প্রস্তাব জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ফর্টিস। এ ক্ষেত্রে ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনাকে সম্ভাব্য ভেন্যু হিসেবে সামনে রাখা হতে পারে।

মঙ্গলবার প্লে-অফে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব নিশ্চিত করেছে ফর্টিস। নিজেদের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ম্যাচেই পাওয়া এই সাফল্যের পর এবার ঘরের মাঠে এএফসির মূল পর্বের ম্যাচ আয়োজনের সুযোগও পেতে চায় বাংলাদেশের ক্লাবটি।

গ্রুপ পর্বের আয়োজক হওয়ার ক্ষেত্রে এএফসির নির্ধারিত অবকাঠামো, নিরাপত্তা, মাঠ ও অন্যান্য সাংগঠনিক শর্ত পূরণ করতে হবে ফর্টিসকে। এ জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার লক্ষ্য তাদের।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।