খেলারদেশ

তিন দেশের ১২ শহরে ওয়ানডে বিশ্বকাপ

আগামী ওয়ানডে বিশ্বকাপের ৫৪ ম্যাচের বেশিরভাগই আয়োজন করা হবে দক্ষিণ আফ্রিকায়। সবচেয়ে কম ম্যাচ আয়োজন করবে নামিবিয়া।

তিন দেশের ১২ শহরে ওয়ানডে বিশ্বকাপ

ভেন্যু ঘোষণা অনুষ্ঠানে ছিলেন তিন দেশের সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটাররা।

ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হয়েছে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যুর নাম। দক্ষিণ আফ্রিকার ৮ শহরের পাশাপাশি জিম্বাবুয়ের তিন ও নামিবিয়ার এক শহরে হবে ওয়ানডে বিশ্বকাপ।

আগামী বছরের অক্টোবর-নভেম্বরে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। আগামী বছরের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর হবে এই আসর।

এই টুর্নামেন্টের আয়োজক হিসেবে আছে যৌথভাবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ২০০৩ সালের পর প্রথমবার আফ্রিকার মাটিতে হবে ওয়ানডে বিশ্বকাপ।

২৪ বছরের খরা ঘোচানোর এই টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচের আয়োজক দক্ষিণ আফ্রিকা। দেশটির ৮ শহর- জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গেবেখা (পূর্বের পোর্ট এলিজাবেথ), কুগোম্পো সিটি (পূর্বের ইস্ট লন্ডন), কেপ টাউন, পার্ল এবং ব্লুমফন্টেইন।

জিম্বাবুয়ের হারারে ও বুলাওয়ের পাশাপাশি নতুন ভেন্যু ভিক্টোরিয়া ফলস স্টেডিয়ামে হবে বিশ্বকাপ ম্যাচ। এখানে বিশ্বকাপের ৭ থেকে ১০ ম্যাচ আয়োজন করা হবে। নামিবিয়ার উইন্ডহুকে হবে তিন ম্যাচ।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।