খেলারদেশ

এশিয়ান গেমস ২০২৬

ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরাসরি নকআউটে

এশিয়ান গেমস ২০২৬: ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরাসরি নকআউটে

ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরাসরি নকআউটে
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে। শীর্ষ চার বাছাই দল হিসেবে তারা নকআউট পর্বে খেলবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত ড্র অনুযায়ী, বাকি চারটি কোয়ার্টার ফাইনালের স্থান নির্ধারণ হবে বাছাইপর্ব থেকে।

Image

পুরুষদের বাছাইপর্ব

মোট ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’ : আফগানিস্তান; জাপান; নেপাল। গ্রুপ ‘বি’ : হংকং, চীন; মালয়েশিয়া; ওমান।

প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য দুই দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে উঠে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে যোগ দেবে।

নারীদের কোয়ার্টার ফাইনাল ড্র

নারীদের ক্রিকেটে প্রতিযোগিতা শুরু হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে। থাইল্যান্ড বনাম পাকিস্তান, মালয়েশিয়া বনাম শ্রীলঙ্কা, চীন বনাম বাংলাদেশ, জাপান বনাম ভারত। ২০২৩ সালে চীনের হাংঝৌ এশিয়ান গেমসে ভারত পুরুষ ও নারী—উভয় বিভাগেই স্বর্ণপদক জিতেছিল।

২০২৬ আসরের সূচি

নারীদের ক্রিকেট: ১৭–২২ সেপ্টেম্বর। পুরুষদের ক্রিকেট: ২৪ সেপ্টেম্বর–১ অক্টোবর।

জাপানের আইচি-নাগোয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চার শক্তিশালী দল সরাসরি নকআউট পর্বে খেলায় শিরোপার লড়াই আরও জমজমাট হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।