খেলারদেশ

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড ঘোষণা

২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এই সিরিজের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে এই সিরিজে দুটি ম্যাচ খেলবে দুই দল। টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য মঙ্গলবার সকালে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার মতে, গত এক বছরের মধ্যে এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে শক্তিশালী পূর্ণশক্তির দল। চোট কাটিয়ে এক বছর পর দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, অফস্পিনার নাথান লায়ন ও পেসার জশ হ্যাজলউড।এই তারকা বোলাররা ফেরায় গত অ্যাশেজে দারুণ পারফর্ম করেও স্কোয়াডে জায়গা পাননি পেসার মাইকেল নেসার।

এক বছর পরে দলে ফিরেছেন হ্যাজলউড, কামিন্স ও লায়ন

এক বছর পরে দলে ফিরেছেন হ্যাজলউড, কামিন্স ও লায়ন

প্রথম টেস্টটি হবে ১৩-১৭ আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে, আর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ম্যাকায়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।১৩ সদস্যের অযি টেস্ট স্কোয়াডঃ প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যায়ারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদেরাল্ড ও ব্যু ওয়েবস্টার।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।