ভারত-ইংল্যান্ড টি-টুয়েন্টি সিরিজ
ভারতকে ইংল্যান্ডের হোয়াইটওয়াশ
সিরিজের পঞ্চম ম্যাচে স্বাগতিকরা সফরকারী ভারতকে ৫৬ রানে হারিয়েছে ইংল্যান্ড।

ভারতকে হোয়াইটওয়াশ করেছে ইংলিশরা
সাউদাম্পটনে ৫ম ম্যাচে স্বাগতিকরা সফরকারী ভারতকে ৫৬ রানে হারিয়েছে। প্রথমে ব্যাট করে জস বাটলারের সেঞ্চুরি ও হ্যারি ব্রুকের অপরাজিত প্রায় সেঞ্চুরিতে ২০ ওভারে ২৫৭ রানের এভারেস্ট দাঁড় করায় ইংল্যান্ড। ১২ চার ও ৮ ছক্কায় ৬৪ বলে ১৩১ রান করেন বাটলার। আর চারটি চার ৮ ছক্কায় ৪৫ বলে ৯৫ রানে অপরাজিত থাকেন অধিনায়ক ব্রুক।
জবাবে ভারত কখনোই জয়ের মঞ্চ তৈরি করতে পারেনি। স্যামসন, শ্রেয়াস আইয়ার, ইশান কিষান ও তিলক ভার্মার লড়াইয়ে হারের ব্যবধান কমায় মাত্র। স্যামসন ২৭, আইয়ার ২৮, কিষান ৫৬ ও তিলক ৫৩ রান করেন। তাতে ৮ উইকেটে ২০১ রান পর্যন্ত পৌঁছাতে পারে ভারত। তিন উইকেট নেন স্যাম কারেন।
প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। পরের চার ম্যাচেই জয় পায় ইংল্যান্ড। ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন জস বাটলার আর ২২৯ রান করে সিরিজে সেরা হয়েছেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।