জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ!
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ জিতে আত্মসম্মান বাঁচিয়েছে টাইগাররা।

হারারেতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। টাইগার বোলারদের দাপটে জিম্বাবুয়ে মাত্র ১৯৯ রানে অলআউট হয়। শুরুতেই উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের চাপে ফেলেন দুই টাইগার পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। সেই চাপ জিম্বাবুয়ে খুব একটা শামাল দিতে পারেনি। মিডল অর্ডার ব্যাটার ওয়েসলি মাদেভিরার ৭৫ ও লেট অর্ডারে ব্র্যাড ইভান্সের ৫০ রানের ইনিংসে দুইশর কাছে রান তোলে স্বাগতিকরা। শরীফুল ৪৪ রানে নেন ৪ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন ও বাঁহাতি স্পিনার তানভীর আহমেদ।

দুই ওপেনার তানজিদ হাসান ও সৌম্য সরকারের দারুণ ব্যাটিংয়ে ১৪ ওভার হাতে রেখেই প্রয়োজনীয় ২শ রান তুলে ফেলে বাংলাদেশ। ১০১ বলে ৯৪ রানে আউট হন তানজিদ, সৌম্যর অবদান ৬৯ রান। বাংলাদেশ এই ম্যাচে ৭ উইকেটে জয় পেলেও প্রথম দুই ম্যাচ হারায় সিরিজ আগেই জিতে নিয়েছিলো জিম্বাবুয়ে।
দুই দলের তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু হবে ১৫ জুলাই।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটনীতিশের বোলিং তোপের পর স্যামসন-অভিষেকের ব্যাটিং ঝড়
ক্রিকেটটেইলরের রেকর্ডের দিনে জিম্বাবুয়ের হার
ক্রিকেটএবার ইমরানের পক্ষে সাত অজি অধিনায়ক
ক্রিকেটআবারও ভারতের কাছে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
ক্রিকেটসবচেয়ে বেশি বয়সে তাহিরের ফাইফার
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।