খেলারদেশ

আড়াই দিনে লজ্জার হার বাংলাদেশের

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে মাত্র আড়াই দিনে, ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ।

আড়াই দিনে লজ্জার হার বাংলাদেশের

আড়াই দিনে লজ্জার হার বাংলাদেশের

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে মাত্র আড়াই দিনে, ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ।

হারারেতে বাংলাদেশের চেয়ে জিম্বাবুয়ে প্রথম ইনিংসেই লিড নেয় ২৭০ রানের, দ্বিতীয় ইনিংসে লক্ষ্য ছিলো ইনিংস হার এড়িয়ে জয়ের ভিত গড়া। সেই লক্ষ্যে ১ উইকেটে ৪০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে টাইগার দল।

মাহমুদুল হাসান জয় ২১ ও মুমিনুল হক ৯ রান নিয়ে মাঠে নামেন। কিন্তু দুজনের কেউ ক্রিজে থিতু হতে পারেননি। প্রথম ঘণ্টাতেই এই দুজনকে হারিয়ে পুরোপুরি ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ।

লাঞ্চের আগেই হারিয়ে ফেলে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমকেও। শান্ত ৩০ ও মুশফিক আউট হন বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ ৩৪ রান করে। ৫ উইকেটে ১১৭ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ।

মুশফিকুর রহিম তাঁর শেষ ১২টি টেস্ট ইনিংসে কোনো অর্ধশতক করতে পারেননি

মুশফিকুর রহিম তাঁর শেষ ১২টি টেস্ট ইনিংসে কোনো অর্ধশতক করতে পারেননি

লাঞ্চের পর কোচ লেন্ডন সিমন্সের দল টিকতে পেরেছে আর এক ঘণ্টা। মাত্র ৪৫ ওভার ব্যাট করে বাংলাদেশ অলআউট হয় মাত্র ১৮৫ রানে। ৪৭.২ ওভার দুই বলে ১৪০ রানে প্রথম ইনিংস গুড়িয়ে যায়। বাংলাদেশ দল হারে মাত্র আড়াই দিনে, ইনিংস ও ৮৫ রানে।

জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয়ে, দ্বিতীয় ইনিংসেও বল হাতে রাজত্ব করেন দুই পেসার ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা। মুজারাবানির শিকার ৬৫ রানে চার উইকেট ও এনগারাভা নেন তিন টাইগার উইকেট।

প্রথম টেস্টের উভয় ইনিংসেই অর্ধশতক করেছেন ব্রায়ান বেনেট

প্রথম টেস্টের উভয় ইনিংসেই অর্ধশতক করেছেন ব্রায়ান বেনেট

জিম্বাবুয়ে একমাত্র ইনিংসে করে ৪১০ রান। ওপেনার ইনোসেন্ট কাইয়া একাই করেন বাংলাদেশের প্রথম ইনিংসের সমান ১৪০ রান। ফিফটি তুলে নেন ওয়েসলি মাদাভিরা, ক্রেগ আরভাইন ও ব্রায়ান বেনেট। ১৩৮ রানে ৭ উইকেট নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

হারারেতে দুই দলের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ৬ জুলাই।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।