সিকান্দার রাজাকে ছাড়াই খেলবে জিম্বাবুয়ে
হারারে টেস্ট দিয়েই জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে পেসার রিচার্ড এনগারাভার। সাবেক অধিনায়ক ক্রেইগ আরভিনের স্থলাভিষিক্ত হয়ে গত ডিসেম্বরে দলের দায়িত্ব পেয়েছিলেন তিনি।

সিকান্দার রাজা
সিকান্দার রাজাকে ছাড়াই খেলবে জিম্বাবুয়ে আগামী রোববার থেকে হারারেতে বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজাকে পাচ্ছে না জিম্বাবুয়ে। একই দিনে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘ভাইটালিটি ব্লাস্ট’-এ সমারসেটের মুখোমুখি হবে উস্টারশায়ার, আর সেই ম্যাচেই মাঠ মাতাবেন ৪০ বছর বয়সী রাজা। বাংলাদেশ সিরিজের চেয়ে কাউন্টি ক্রিকেটের চুক্তিকে প্রাধান্য দিয়ে রাজাকে পুরো মৌসুম খেলার অনুমতি দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। এক বিবৃতিতে বোর্ড জানায়, ২০২৬ ভাইটালিটি ব্লাস্ট মৌসুমের বাকি ম্যাচগুলোতে উস্টারশায়ারের হয়ে খেলার প্রতিশ্রুতি পূরণ করতেই রাজাকে এই ছাড়পত্র দেওয়া হয়েছে। উস্টারের হয়ে চলতি আসরে ইতোমধ্যে ছয়টি ম্যাচ খেলেছেন তিনি। সাড়ে আট বছর পর ক্রিমারের চমকপ্রদ প্রত্যাবর্তন রাজার অনুপস্থিতির মাঝেই জিম্বাবুয়ের ঘোষিত ১৫ সদস্যের টেস্ট দলে এসেছে এক বড় চমক। দীর্ঘ সাড়ে আট বছর পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরলেন ৩৯ বছর বয়সী লেগ স্পিনার গ্রায়েম ক্রিমার। দীর্ঘদিন জাতীয় দলের রাডারের বাইরে থাকা ক্রিমার গত নভেম্বরে প্রায় আট বছর পর টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। এবার ফিরলেন টেস্টেও। ২০১৭ সালের ডিসেম্বরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা ক্রিমারের ঝুলিতে রয়েছে ১৯ ম্যাচে ৫৭টি উইকেট। দলে বড় রদবদল গত অক্টোবরে সর্বশেষ টেস্ট খেলা জিম্বাবুয়ে দল থেকে এবার বাদ পড়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। সিকান্দার রাজা ছাড়াও স্কোয়াডে নেই টানুনুরওয়া মাকোনি, নিক ওয়েলচ, আন্তুম নাকভি, টিনোটেন্ডা মাপোসা এবং ওয়েলিংটন মাসাকাদজা। ক্রিমার ছাড়াও দলে ডাক পেয়েছেন ইনোসেন্ট কাইয়া, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাধেভেরে এবং নিউম্যান ন্যামহুরি। নতুন অধিনায়কের অভিষেক: এই হারারে টেস্ট দিয়েই জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে পেসার রিচার্ড এনগারাভার। সাবেক অধিনায়ক ক্রেইগ আরভিনের স্থলাভিষিক্ত হয়ে গত ডিসেম্বরে দলের দায়িত্ব পেয়েছিলেন তিনি।
জিম্বাবুয়ে স্কোয়াড: রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, টানাকা চিভাঙ্গা, গ্রায়েম ক্রিমার, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, রয় কাইয়া, ওয়েসলি মাধেভেরে, টাডিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান ন্যামহুরি, ব্রেন্ডান টেইলর, টাফাডজাওয়া সিগা।
Eliaus Komol
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।