নীতিশের বোলিং তোপের পর স্যামসন-অভিষেকের ব্যাটিং ঝড়
ব্যাট-বলে দাপট দেখিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত।

ছবি- বিসিসিআই।
প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ম্যাচেও আফগানিস্তানকে কোনো পাত্তাই দিল না ভারত। ব্যাট-বলে দারুণ পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। তাদের জয়ের নায়ক বোলিংয়ে নীতিশ কুমার ও ব্যাটিংয়ে স্যাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা।
আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৫৯ রানে থামে আফগানিস্তানের ইনিংস। জবাবে, ৩১ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিশ্চিত করে ভারত।
টস হেরে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান আজও পায়নি ভালো শুরু। একপ্রান্ত আগলে রেখে ইব্রাহিম জাদরান ৩৩ বলে খেলেন ৩৭ রানের ইনিংস। এরপরই নীতিশের বোলিং তোপে পড়ে আফগানরা। অধিনায়ক ইব্রাহিমের পাশাপাশি রশিদ খান ও গুলবাদিন নাঈবকে ফেরান তিনি।
তার বোলিং তোপের মাঝে ১৬ বলে ২৮ রানের ইনিংস খেলেন রশিদ। এছাড়া দারউইশ রাসুলির ব্যাটে আসে ১৫ বলে ২৬ রান।
ভারতের হয়ে ২৪ রানে তিন উইকেট শিকার করেন নীতিশ কুমার।
জবাবে, দুই ওপেনার স্যামসন ও অভিষেকের দারুণ ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় ভারত। দুজনে মিলে ৬.২ ওভারে ৮৮ রান যোগ করে দলের জয়ের পথ সহজ করে দেন। অভিষেক ২২ বলে ৫৭ রানের ইনিংস খেলেন, আর স্যামসন ১৯ বলে করেন ৩৯ রান।
একই ওভারে তাদের দুজনকে ফিরিয়ে ভারতকে কিছুটা ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিলেন রশিদ খান। তবে, ঈশান কিষানের দারুণ ব্যাটিংয়ে সেই ধাক্কার কোন রেশ পড়েনি ভারতের ইনিংসে। ২৩ বলে ৩৮ রানের ইনিংস খেলেন তিনি।
আফগানিস্তানের হয়ে ৩৬ রানে তিন উইকেট শিকার করেন রশিদ।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটটেইলরের রেকর্ডের দিনে জিম্বাবুয়ের হার
ক্রিকেটএবার ইমরানের পক্ষে সাত অজি অধিনায়ক
ক্রিকেটআবারও ভারতের কাছে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
ক্রিকেটসবচেয়ে বেশি বয়সে তাহিরের ফাইফার
ক্রিকেটদারুণ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার নামিবিয়া মিশন
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।