চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় গেলেন নাহিদ-তাসকিন
চিকিৎসার জন্যে অস্ট্রেলিয়ার পার্থে গেছেন বাংলাদেশ দলের দুই গতিতারকা নাহিদ রানা ও তাসকিন আহমেদ

অস্ট্রেলিয়াগামী বিমানে নাহিদ রানা ও তাসকিন আহমেদ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহায়তায় অস্ট্রেলিয়ার পার্থে চিকিৎসা করাতে যাচ্ছেন ফাস্ট বোলার নাহিদ রানা। এই স্পিড স্টারের সঙ্গী হয়েছেন আরেক তারকা তাসকিন আহমেদ। এই দুই পেসারের সঙ্গী হয়েছেন বাংলাদেশ দলের ফিজিওথেরাপিস্ট বায়েজিদুল ইসলাম খান। চিকিৎসক কী কী পরামর্শ দেন, সে অনুযায়ী এই তারকাদের যত্ন নেবেন বায়েজিদ। নাহিদের রিহ্যাব পরিকল্পনাও অস্ট্রেলিয়ার চিকিৎসকের সাথে মিলে তৈরি করবেন।আর তাসকিন নিজেও পরিচিত শল্যচিকিৎসককে দেখিয়ে নেবেন এবং রানাকে সঙ্গ দেবেন। তারপর ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলের সঙ্গে যোগ দেবেন। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। চোটের কারণে গতিতারকা নাহিদ রানা এই সিরিজে খেলতে পারবেন না।
অস্ট্রেলিয়ার পার্থগামী বিমানে নাহিদ রানা ও বায়েজিদের সঙ্গে একটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্ট করে তাসকিন আহমেদ লিখেছেন, 'বাংলাদেশের ফাস্টবোলারদের বিশেষভাবে দেখাশোনার জন্য বিসিবিকে ধন্যবাদ।'

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।