বিসিবির বিরুদ্ধে তোপ দাগলেন সারোয়ার ইমরান
‘বিসিবির আচরণে’ হঠাৎ করেই নারী দলের সবকিছু পরিবর্তন হয়ে গেছে, বললেন দলের প্রধান কোচ

নারী এশিয়া কাপ চলাকালেই নানান সমালোচনায় বিদ্ধ হয়েছিল বাংলাদেশ দল। সেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নারী দলের বাজে পারফরম্যান্স। সেই সমালোচনার মধ্যেই কোচ ও অধিনায়ককে সরিয়ে দেওয়ার রব ওঠে।
টুর্নামেন্ট চলাকালে বোর্ডের এমন নেতিবাচক মন্তব্য দলের উপর প্রভাব ফেলেছে বলে মনে করেন নারী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান।
তিনি বলেন, ‘টুর্নামেন্ট চলাকালীন এটা (কোচ-অধিনায়ককে বাদ দেওয়ার সিদ্ধান্ত) হওয়া... আমরা একটা টুর্নামেন্ট খেলতেছি, হেড কোচ আর ক্যাপ্টেনদের আপনি সাইজ করে দিলেন, তো কীভাবে আপনি আশা করেন?’
দলের এমন বাজে পারফরম্যান্সের দায় কার, সেই প্রশ্নের জবাবে নির্দিষ্ট কিছু না বলে বিসিবির দিকে আঙুল তুলেছেন এই অভিজ্ঞ কোচ।
তিনি বলেন, ‘মূল দায়টা তো আপনি জানেন ভালো। আপনি যেভাবে এক্সপ্লেইন করতে চান... আমাকে জিজ্ঞেস করতেছেন! আমরা তো এই অবস্থায় ছিলাম না। ওয়ার্ল্ড কাপ খেলে আসছি সব, আরেক রকম ছিল। এখন হঠাৎ চেঞ্জ হয়ে গেছে।’
এছাড়া ক্রিকেটারদের নিয়ে হওয়া সমালোচনাও প্রভাব পড়েছে বলে জানান সারোয়ার ইমরান।
তার কথায়, ‘এটা তো পার্সোনাল একজনের উপর ইম্প্যাক্ট পড়ে এসব সমালোচনা। টিমের ব্যাপারে কোনো প্রবলেম নেই, টিমের রেজাল্ট ঠিক আছে।’

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটওয়ানডে বিশ্বকাপে যেদিন যেদিন মাঠে নামবে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটবিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড-স্বাগতিক দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের ক্রিকেটবাংলাদেশের বিপক্ষে টেস্টে আফগানিস্তানের নতুন অধিনায়ক
বাংলাদেশের ক্রিকেটএসএ টোয়েন্টির নিলামে নাহিদ রানা
বাংলাদেশের ক্রিকেটদলের সঙ্গে আমিরাত যাবেন না শান্ত
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।