দলের সঙ্গে আমিরাত যাবেন না শান্ত
বিসিবির ধারণা সিরিজ শুরুর আগে দলের সঙ্গে যোগ দিতে পারবেন না তিনি।

জ্বরের কারণে জাপানে এশিয়ান গেমস থেকে ছিটকে যাওয়া নাজমুল হোসেন শান্ত ফিরেছেন দেশে। গতকাল সোমবার দেশে ফেরা টেস্ট অধিনায়ক আগামীকাল দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে না। কবে নাগাদ আমিরাতের বিমান ধরবেন তা এখনও নিশ্চিত নয়।
আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ এবং আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা হবে বাংলাদেশ দল।
আজ বুধবার চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন ২৮ বছর বয়সী শান্ত। সেখানে কী ধরনের পরামর্শ দেওয়া হয়েছে, তা অবশ্য জানা যায়নি। তবে আপাতত আমিরাতের বিমান তিনি ধরতে পারছেন না, তা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস।
মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
তিনি বলেন, ‘শান্ত কিছুটা জ্বরে ভুগছিল। আমরা পূর্ব সতর্কতা হিসেবে তাকে এশিয়ান গেমস থেকে বাংলাদেশে নিয়ে এসেছি। গতকাল রাতে বাংলাদেশে ফিরেছে। আজকে চিকিৎসকের শরণাপন্ন হয়েছে। তবে ওর জ্বরের যে পরিস্থিতি আমরা আজকে পর্যন্ত জানতে পেরেছি, সে উন্নতি করছে।’
উন্নতি করলেও আপাতত আমিরাতের বিমান ধরা হচ্ছে না, তা নিশ্চিত করে শাহরিয়ার নাফিস বলেন, ‘আমরা খুবই আশাবাদী যে ও যথাসময়ে দলের সঙ্গে যোগ দিতে পারবে। যদিও কালকে যাবে না। আনুষ্ঠানিকভাবে আমাদের সিরিজ তো ৫ তারিখ থেকে শুরু হচ্ছে। আমরা বিশ্বাস করি, যথাসময়ে সুস্থ শান্তকে আমরা পাব।’
আগামী ৫ অক্টোবর প্রস্তুতি ম্যাচ দিয়ে আফগানিস্তানের বিপক্ষে আরব আমিরাত সফর শুরু করবে বাংলাদেশ। প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ৯ অক্টোবর। এই ম্যাচের পর শুরু হবে ত্রিদেশীয় সিরিজ।
এর আগে জাপানে যাওয়ার পর থেকেই জ্বরে ভুগছিলেন লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ফেরা এই ক্রিকেটার। সে কারণে তাকে আগেভাগে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটওয়ানডে বিশ্বকাপে যেদিন যেদিন মাঠে নামবে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটবিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড-স্বাগতিক দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের ক্রিকেটবাংলাদেশের বিপক্ষে টেস্টে আফগানিস্তানের নতুন অধিনায়ক
বাংলাদেশের ক্রিকেটএসএ টোয়েন্টির নিলামে নাহিদ রানা
বাংলাদেশের ক্রিকেটযারা পেলেন ডি থ্রি টুর্নামেন্টে কোচের দায়িত্ব
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।