এসএ টোয়েন্টির নিলামে নাহিদ রানা
আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হবে এসএ টোয়েন্টির পঞ্চম আসর।

দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট এসএ টোয়েন্টির নিলামে জায়গা পেয়েছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। পঞ্চম আসরের নিলামে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন তিনি।
এবারের নিলামে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছিল ৭৮৯ জন ক্রিকেটার। এর মধ্যে ১৫৬ জন ক্রিকেটারের নাম উঠেছে চূড়ান্ত তালিকায়। এর মধ্যে ৯৫ জন দক্ষিণ আফ্রিকান ও ৬১ জন বিদেশি ক্রিকেটার।
আজ বৃহস্পতিবার নিলামে নাম লেখানো ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। সেখানে ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড (৯০ হাজার ৩৭৫ মার্কিন ডলার) ভিত্তিমূল্যে জায়গা পেয়েছেন নাহিদ।
আগামী বুধবার জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে এবারের আসরের নিলাম। এই নিলাম থেকে মোট ১৯ জন ক্রিকেটারকে (৪ জন দেশি ও ১৫ জন বিদেশি) দলে নিতে পারবে অংশগ্রহণকারী চার দল। ডারবানস সুপার জায়ান্ট ও পার্ল রয়্যালস নির্ধারিত সংখ্যক ক্রিকেটার দলে ভেড়ানোয়, তাদের নিলামে অংশ নেওয়ার সুযোগ নেই।
এর আগে গত আগস্টে এই ফ্রাঞ্চাইজি লিগে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন। টুর্নামেন্টের চতুর্থ আসরের বর্তমান চ্যাম্পিয়ন সাইরাইজার্স ইস্টার্ন কেপ তাকে চুক্তিবদ্ধ করেছে।
গত আসরের আগে নিলাম থেকে স্পিনার তাইজুল ইসলামকে চুক্তিবদ্ধ করেছিল ডারবান সুপার জায়ান্টস। কিন্তু, নিজেকে এই টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করে নেন তিনি। পরে তার বদলি হিসেবে দলটিতে জায়গা পান নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।
আগামী বছরের ১৭ জানুয়ারিতে থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এসএ টোয়েন্টির এবারের আসর।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটওয়ানডে বিশ্বকাপে যেদিন যেদিন মাঠে নামবে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটবিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড-স্বাগতিক দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের ক্রিকেটবাংলাদেশের বিপক্ষে টেস্টে আফগানিস্তানের নতুন অধিনায়ক
বাংলাদেশের ক্রিকেটদলের সঙ্গে আমিরাত যাবেন না শান্ত
বাংলাদেশের ক্রিকেটযারা পেলেন ডি থ্রি টুর্নামেন্টে কোচের দায়িত্ব
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।