বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড-স্বাগতিক দক্ষিণ আফ্রিকা
এবারও বিশ্বকাপের একই গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

কেপটাউনে এক বছরের ক্ষণগণনা শুরুর দিনে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত করেছে আইসিসি। আগামী বছরের ২ অক্টোবর থেকে মাঠে গড়াবে পরের আসর।
খানিকটা জটিল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। কাগজে-কলমে ১৪ দলের আসর বলা হলেও মূল পর্বে খেলার সুযোগ মিলবে ১২ দলের। বাকি দুই দলকে বিদায় নিতে হবে মূলপর্ব শুরুর আগেই।
র্যাঙ্কিং ও স্বাগতিক বিবেচনায় ইতোমধ্যে বিশ্বকাপ নিশ্চিত হয়েছে ১০ দলের। তাদেরকে নিয়েই আপাতত গ্রুপিং করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বাকি দুই দলের কারা হবে তা নিশ্চিত হবে বাছাইপর্ব ও সুপার সিরিজের পর।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ১০ দলের বিশ্বকাপ বাছাইপর্ব। এখানে যে দল চ্যাম্পিয়ন হবে তারা সরাসরি গ্রুপপর্বে জায়গা করে নেবে। তাদের পরের অবস্থানে থাকা তিন দল খেলবে সুপার সিরিজ, যেটি আবার বিশ্বকাপের অংশ।
তিন দলের এই সুপার সিরিজে যে দল বিজয়ী হবে তারা ১২তম দল হিসেবে বিশ্বকাপের গ্রুপপর্বে জায়গা করে নেবে। বাকি দুই দলের বিদায়ঘণ্টা বেজে যাবে। বিশ্বকাপের কোনো গ্রুপেই যেহেতু বাদ পড়া দুই দলের জায়গা হচ্ছে না, তাই বলাই যায় তারা বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পাচ্ছে না।
আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গী হিসেবে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। এছাড়া আরেকটি দল এই গ্রুপে যুক্ত হবে বাছাইপর্ব পেরিয়ে এসে। তাদেরকে এখন নামকরণ করা হয়েছে কোয়ালিফায়ার ‘বি’ নামে।
চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানসহ ‘এ’ গ্রুপে জায়গা পেয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও জিম্বাবুয়ে। ৬ষ্ঠ দল হিসেবে এখানে সুযোগ পাবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। তাদেরকে আপাতত বলা হচ্ছে কোয়ালিফায়ার ‘এ’।
স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে। এছাড়া সরাসরি সুযোগ পেয়েছে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ৮ দল। অর্থাৎ, ১৪ দলের মধ্যে মোট ১০ দল চূড়ান্ত হয়েছে।
বিশ্বকাপের আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের পাশাপাশি আছে নামিবিয়া। আইসিসির পূর্ণ সদস্যভুক্ত দেশ না হওয়ায় তাদেরকে বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে।
বিশ্বকাপের গ্রুপপর্ব হবে রবিন লিগ রাউন্ড পদ্ধতিতে। অর্থাৎ, প্রতিটি দল ৫ টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। দুই গ্রুপের শীর্ষ তিন দলের পাশাপাশি, দুই গ্রুপের মধ্যে সেরা চতুর্থ দল জায়গা করে নেবে সুপার সেভেনে। এখান থেকে চার দল খেলবে সেমিফাইনালে।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটওয়ানডে বিশ্বকাপে যেদিন যেদিন মাঠে নামবে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটবাংলাদেশের বিপক্ষে টেস্টে আফগানিস্তানের নতুন অধিনায়ক
বাংলাদেশের ক্রিকেটএসএ টোয়েন্টির নিলামে নাহিদ রানা
বাংলাদেশের ক্রিকেটদলের সঙ্গে আমিরাত যাবেন না শান্ত
বাংলাদেশের ক্রিকেটযারা পেলেন ডি থ্রি টুর্নামেন্টে কোচের দায়িত্ব
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।