খেলারদেশ

ফুটবল ট্যাকটিকস

ফুটবলে হাই প্রেস কী, কীভাবে কাজ করে, ভাঙার উপায়

ফুটবলে হাই প্রেস কী, কীভাবে কাজ করে, ভাঙার উপায় ও কীভাবে দ্রুত ট্রানজিশনে হাই লাইন ভেঙে কাউন্টার এটাকে যেতে হয়: ফুটবল ট্যাকটিকস এনালাইসিস

ফুটবলে হাই প্রেস কী, কীভাবে কাজ করে, ভাঙার উপায়

ফুটবলে হাই প্রেস কী, কীভাবে কাজ করে, ভাঙার উপায়

রনক জামান
By রনক জামান

আধুনিক ফুটবলে সবচেয়ে কার্যকর কৌশলগুলোর একটি হাই প্রেস। প্রতিপক্ষের হাফেই চাপ তৈরি করে বল দখলে নেওয়া, ভুল করানো এবং মুহূর্তের মধ্যে গোলের সুযোগ তৈরি করাই এই কৌশলের মূল উদ্দেশ্য।

সহজভাবে বললে, হাই প্রেস হলো প্রতিপক্ষকে নিজের অর্ধে স্বস্তিতে খেলতে না দেওয়া। গোলরক্ষক থেকে শুরু করে ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড, সবাই মিলে প্রতিপক্ষের বল বের করে আনার বা বিল্ড-আপের পথগুলো বন্ধ করে দেয়। এরপর ভুল পাস বা দুর্বল নিয়ন্ত্রণের সুযোগ নিয়ে দ্রুত বল কেড়ে নেওয়ার চেষ্টা করে।

লিভারপুলের হাই প্রেস

লিভারপুলের হাই প্রেস

তবে শুধু সামনে গিয়ে দৌড়ালেই হাই প্রেস হয় না। এর জন্য দরকার দলগত সমন্বয়, সঠিক সময়ের সিদ্ধান্ত এবং প্রচুর শারীরিক সক্ষমতা। একজন খেলোয়াড় ভুল সময়ে চাপ দিলে পুরো পরিকল্পনার কাঠামোই ভেঙে যেতে পারে। এবং প্রতিপক্ষ সহজেই আক্রমণে উঠে আসতে পারে বা বিল্ড-আপের প্রথম লাইন ব্রেক করে মাঝমাঠে আধিপাত্য নিতে পারে। তাই হাই প্রেস সফল করতে কে কখন চাপ দেবে, কে পাসের পথ বন্ধ করবে আর কে পেছনে থেকে কভার করবে—অর্থাৎ পজিশনিং সেন্স ও কম্বিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই কৌশলের পরিকল্পনার সবকিছু আগে থেকে নিজেদের মধ্যে বোঝাপড়া ও পরিষ্কার থাকা জরুরি।

হাই প্রেস প্রতিপক্ষের বিল্ড-আপও কঠিন করে তোলে, ডিফেন্ডাররা যখন নিজেদের মধ্যে পাস দেওয়ার সময়ই চাপের মুখে পড়েন, তখন ভুল পাসের সম্ভাবনা বাড়ে আর সেই ভুল থেকেই দ্রুত আক্রমণে যাওয়ার সুযোগ পায় প্রেস করা দল

হাই প্রেসের সবচেয়ে বড় সুবিধা হলো, বল ফিরে পাওয়ার পর প্রতিপক্ষের গোল থেকে দূরে যেতে হয় না। অনেক সময় বক্সের আশপাশেই বল দখলে আসে। ফলে অল্প কিছু পাসেই গোলের সুযোগ তৈরি করা সম্ভব হয়।

এছাড়া হাই প্রেস প্রতিপক্ষের বিল্ড-আপও কঠিন করে তোলে। ডিফেন্ডাররা যখন নিজেদের মধ্যে পাস দেওয়ার সময়ই চাপের মুখে পড়েন, তখন ভুল পাসের সম্ভাবনা বাড়ে। আর সেই ভুল থেকেই দ্রুত আক্রমণে যাওয়ার সুযোগ পায় প্রেস করা দল।

লিভারপুলে ইউর্গেন ক্লপের সময় হাই প্রেস ছিল দলের অন্যতম প্রধান কৌশল

লিভারপুলে ইউর্গেন ক্লপের সময় হাই প্রেস ছিল দলের অন্যতম প্রধান কৌশল

লিভারপুলে ইউর্গেন ক্লপের সময় হাই প্রেস ছিল দলের অন্যতম প্রধান কৌশল। ম্যানচেস্টার সিটিতেও পেপ গার্দিওলার অধীনে প্রতিপক্ষের বিল্ড-আপের ওপর চাপ তৈরি করা এবং বল হারানোর পর দ্রুত তা রিকভার করার কৌশল দেখা যায়। বিশ্বকাপেও দেখা গেছে, আর্জেন্টিনা প্রচণ্ড হাই প্রেসিং ফুটবল খেলেছে। তবে হাই প্রেস যতটা কার্যকর, এর বিপক্ষে সঠিকভাবে খেলতে পারলে ততটাই বিপজ্জনক হতে পারে চাপ দেওয়া দলের জন্য।

হাই প্রেস ভাঙার প্রথম শর্ত হলো দ্রুত পাস

হাই প্রেস ভাঙার প্রথম শর্ত হলো দ্রুত পাস

হাই প্রেস ভাঙার প্রথম শর্ত হলো দ্রুত পাস। বল অযথা হোল্ড করা বা বল পায়ে বেশি সময় নেওয়া হলে প্রতিপক্ষের খেলোয়াড়রা চারপাশ ঘিরে ফেলার সুযোগ পায়। আধুনিক ফুটবলে বেশি সময় বল হোল্ড করাকে খেলোয়াড়ের দুর্বলতা হিসেবে চিহ্নিত করা হয়। তবে ব্যতিক্রম হিসেবে সেই খেলোয়াড় যদি নেইমার, মেসি, লুকা মদ্রিচ, টনি ক্রুস বা ইনিয়েস্তা না হয়ে থাকেন। তাই এক বা দুই স্পর্শে বল সরিয়ে নিতে পারলে চাপের প্রথম স্তর ভেঙে দেওয়া সম্ভব।

হাই প্রেসে প্রতিপক্ষের বেশির ভাগ খেলোয়াড় সামনে উঠে আসেন, ফলে তাদের পেছনে ফাঁকা জায়গা তৈরি হয়

হাই প্রেসে প্রতিপক্ষের বেশির ভাগ খেলোয়াড় সামনে উঠে আসেন, ফলে তাদের পেছনে ফাঁকা জায়গা তৈরি হয়

হাই লাইন ভেঙে পেছনের স্পেসের দক্ষতার সঙ্গে সুযোগ নিতে হয়, এজন্য দরকার ভিশনারি মিডফিল্ডার যিনি ক্রিয়েটিভ পাস বাড়াতে পারবেন

হাই লাইন ভেঙে পেছনের স্পেসের দক্ষতার সঙ্গে সুযোগ নিতে হয়, এজন্য দরকার ভিশনারি মিডফিল্ডার যিনি ক্রিয়েটিভ পাস বাড়াতে পারবেন

দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো স্পেসের সদ্ব্যবহার। হাই প্রেসে প্রতিপক্ষের বেশির ভাগ খেলোয়াড় সামনে উঠে আসেন। ফলে তাদের পেছনে ফাঁকা জায়গা তৈরি হয়। সেই জায়গায় দ্রুত বল পাঠানো গেলে সহজেই পরের স্তরগুলোতে থাকা মাঝমাঠের বা ফুলব্যাক খেলোয়াড়দের পেরিয়ে যাওয়া সম্ভব। সেক্ষেত্রে ডিফেন্ডারদের কারো বা নিচে নেমে আসা মিডফিল্ডারদের কারো ভালো লং পাস দেওয়ার দক্ষতা থাকা দরকার, যিনি দ্রুত স্ক্যান করে নিজ দলের আক্রমণভাগের খেলোয়াড়দের পজিশন, প্রতিপক্ষের লাইন ব্রেক করার স্পেস ও ক্রিয়েটিভ পাস দিতে পারবেন।

দুইপাশের ফ্ল্যাংকও এখানে গুরুত্বপূর্ণ

দুইপাশের ফ্ল্যাংকও এখানে গুরুত্বপূর্ণ

দ্রুত উইংয়ে বল পাঠিয়ে আক্রমণ শুরু করা হাই প্রেস ভাঙার কার্যকর উপায়

দ্রুত উইংয়ে বল পাঠিয়ে আক্রমণ শুরু করা হাই প্রেস ভাঙার কার্যকর উপায়

দুই পাশেরই ফ্ল্যাংক এখানে গুরুত্বপূর্ণ। মাঝমাঠে প্রতিপক্ষ যখন একসঙ্গে চাপ তৈরি করে, তখন দুই পাশের জায়গা তুলনামূলক ফাঁকা থাকতে পারে। তাই দ্রুত উইংয়ে বল পাঠিয়ে আক্রমণ শুরু করা হাই প্রেস ভাঙার কার্যকর উপায়। যে উইঙ্গার গতি ও খেলোয়াড় স্কিপ করে প্রতিপক্ষের সীমানায় উইং ধরে যেতে পারেন, অথবা স্ট্রাইকারের সামনে ফাঁকা স্পেস থাকলে তাকে বল পাঠাতে পারবেন।

উইঙ্গার গতি ও খেলোয়াড় স্কিপ করে  প্রতিপক্ষের সীমানায় উইং ধরে যেতে পারেন, অথবা স্ট্রাইকারের সামনে ফাঁকা স্পেস থাকলে তাকে বল পাঠাতে পারবেন

উইঙ্গার গতি ও খেলোয়াড় স্কিপ করে প্রতিপক্ষের সীমানায় উইং ধরে যেতে পারেন, অথবা স্ট্রাইকারের সামনে ফাঁকা স্পেস থাকলে তাকে বল পাঠাতে পারবেন

কখনো কখনো সরাসরি লম্বা পাস হতে পারে সমাধান

কখনো কখনো সরাসরি লম্বা পাস হতে পারে সমাধান

কখনো কখনো সরাসরি লম্বা পাস হতে পারে সমাধান। বিশেষ করে দলে যদি এমন কোনো ফরোয়ার্ড থাকে, যার ফার্স্ট টাচ অত্যন্ত ভালো ও বল নিয়ন্ত্রণ করতে ও ধরে রাখতে পারে বা এয়ারিয়াল লড়াইয়ে শক্তিশালী, তাহলে তার দিকে সরাসরি বল পাঠিয়ে প্রতিপক্ষের প্রেস করার পরিকল্পনা এড়িয়ে যাওয়া যায় এবং প্রতিপক্ষের পজিশন বুঝে তৈরি হওয়া স্পেস বা স্পেস তৈরি হওয়ার সম্ভাব্য জায়গাগুলো কাজে লাগানো যায় বা অনুমান করা যায়।

এক্ষেত্রে গোলরক্ষকের ভূমিকাও গুরুত্বপূর্ণ, আধুনিক ফুটবলে গোলরক্ষক শুধু শট ঠেকান না, দলের বিল্ড-আপেও অংশ নেন

এক্ষেত্রে গোলরক্ষকের ভূমিকাও গুরুত্বপূর্ণ, আধুনিক ফুটবলে গোলরক্ষক শুধু শট ঠেকান না, দলের বিল্ড-আপেও অংশ নেন

এক্ষেত্রে গোলরক্ষকের ভূমিকাও গুরুত্বপূর্ণ। আধুনিক ফুটবলে গোলরক্ষক শুধু শট ঠেকান না, দলের বিল্ড-আপেও অংশ নেন। একজন বল পায়ে দক্ষ গোলরক্ষক অতিরিক্ত একজন খেলোয়াড়ের মতো কাজ করতে পারেন। ফলে প্রতিপক্ষের প্রথম সারির প্রেস ভাঙতে ডিফেন্ডাররা আরও পাসের বিকল্প পান।

হাই প্রেসের বিপক্ষে শুধু দ্রুত পাস করলেই হবে না, গোলরক্ষক, সেন্টার-ব্যাক, ফুলব্যাক ও মাঝমাঠের খেলোয়াড়দের ভিশন গুরুত্বপূর্ণ

হাই প্রেসের বিপক্ষে শুধু দ্রুত পাস করলেই হবে না, গোলরক্ষক, সেন্টার-ব্যাক, ফুলব্যাক ও মাঝমাঠের খেলোয়াড়দের ভিশন গুরুত্বপূর্ণ

তবে হাই প্রেসের বিপক্ষে শুধু দ্রুত পাস করলেই হবে না। গোলরক্ষক, সেন্টার-ব্যাক, ফুলব্যাক ও মাঝমাঠের খেলোয়াড়দের ভিশন গুরুত্বপূর্ণ। প্রয়োজন ধৈর্য, সঠিক পজিশনিং এবং খেলোয়াড়দের অফ-দ্য-বল মুভমেন্টের বুদ্ধিমত্তা ও কৌশল। একজন খেলোয়াড় বল পেলে তার সতীর্থদেরও এমন জায়গায় থাকতে হবে, যেখানে সহজে পাস দেওয়া যায়।

হাই প্রেস ভাঙতে প্রয়োজন ধৈর্য, সঠিক পজিশনিং, খেলোয়াড়দের অফ-দ্য-বল মুভমেন্টের বুদ্ধিমত্তা ও কৌশল, একজন খেলোয়াড় বল পেলে তার সতীর্থদেরও এমন জায়গায় থাকতে হবে, যেখানে সহজে পাস দেওয়া যায়

হাই প্রেস ভাঙতে প্রয়োজন ধৈর্য, সঠিক পজিশনিং, খেলোয়াড়দের অফ-দ্য-বল মুভমেন্টের বুদ্ধিমত্তা ও কৌশল, একজন খেলোয়াড় বল পেলে তার সতীর্থদেরও এমন জায়গায় থাকতে হবে, যেখানে সহজে পাস দেওয়া যায়

হাই প্রেস মূলত একটা দলীয় কৌশল, গুরুত্বপূর্ণ ব্রহ্মাস্ত্র। ঠিকভাবে প্রয়োগ করতে পারলে প্রতিপক্ষকে নিজের হাফেই আটকে রাখা যায়। আবার ভুল প্রয়োগে রক্ষণভাগের হাই-লাইনে উঠে আসার ফলে পেছনে বিশাল স্পেস তৈরি হয়ে যায়। এক-দুইটা ক্রিয়েটিভ ও লাইন-ভাঙা পাসেই পুরো রক্ষণ ভেঙে পড়তে পারে।

তাই হাই প্রেস শুধু প্রতিপক্ষকে চাপ দেওয়ার কৌশল না। এটা একই সঙ্গে টাইমিং, পজিশনিং, গতি ও স্ট্যামিনা, এবং খেলোয়াড়দের বোঝাপড়া ও কম্বিনেশনের খেলা। আর সেই প্রেস কীভাবে ভাঙতে হয়, সেটা জানা আধুনিক ফুটবলে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হাই প্রেস শুধু প্রতিপক্ষকে চাপ দেওয়ার কৌশল না, এটা একই সঙ্গে টাইমিং, পজিশনিং, গতি ও স্ট্যামিনা, এবং খেলোয়াড়দের বোঝাপড়া ও কম্বিনেশনের খেলা

হাই প্রেস শুধু প্রতিপক্ষকে চাপ দেওয়ার কৌশল না, এটা একই সঙ্গে টাইমিং, পজিশনিং, গতি ও স্ট্যামিনা, এবং খেলোয়াড়দের বোঝাপড়া ও কম্বিনেশনের খেলা

রনক জামান

রনক জামান

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।