দ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত মিরাজ!
আফগানিস্তান ম্যাচের আগে নিজেদের ভুলক্রুটি নিয়ে আলোচনা করেছেন ক্রিকেটাররা।

সুস্থ হয়ে উঠলেও এখনো ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পাননি মেহেদি হাসান মিরাজ। অনুশীলনে যোগ দিয়েও খুব একটা স্বস্তিতে ছিলেন না তিনি। তবুও তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী হেড কোচ ফিল সিমন্স।
আজ সোমবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এই আশার কথা শোনান তিনি।
তার কথায়, ‘হ্যাঁ, মিরাজকে ফিরে পেয়ে ভালো লাগছে। সে গত কিছুদিন সংগ্রাম করছিল। আজ এবং আগামীকাল আরও বিশ্রাম নেওয়ার সুযোগ আছে। আশাকরি পরের ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যাবে।’
ত্রিদেশীয় সিরিজ শুরুর আগ থেকে জ্বরে ভুগছেন এই ডানহাতি অলরাউন্ডার। ফলে তাকে পাওয়া যায়নি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে।
আগামী বুধবার আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
এই ম্যাচে বাংলাদেশ দারুণভাবে ঘুরে দাঁড়াবে বলে মনে করেন সিমন্স। এর আগে আবুধাবিতে দলের সঙ্গে বৈঠক করেছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সেখানে ক্রিকেটারদের ভুলক্রুটি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সিমন্স।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলওয়েলসের বিপক্ষে ড্র বাংলাদেশের
ফুটবলস্পেনের সম্মানজনক পুরস্কার জিতলেন মেসি
ফুটবলমিশরীয় ফুটবলার ও কোচ নিষিদ্ধ
ফুটবল‘লামিন ইয়ামালই বিশ্বসেরা’
ফুটবলসিটির সামনে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।