‘লামিন ইয়ামালই বিশ্বসেরা’
বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকে বর্তমান বিশ্বের সেরা ফুটবলার বলে অভিহিত করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়ামালের পারফরম্যান্সের প্রশংসা করে তাঁকে ‘বিশ্বের সেরা’ বলে উল্লেখ করেছেন সান্তোসের এই ফরোয়ার্ড। শুক্রবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পরিসংখ্যানভিত্তিক পোস্ট শেয়ার করে এই প্রশংসা করেন নেইমার।

লামিন ইয়ামাল (ছবি সংগৃহীত)
বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকে বর্তমান বিশ্বের সেরা ফুটবলার বলে অভিহিত করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়ামালের পারফরম্যান্সের প্রশংসা করে তাঁকে ‘বিশ্বের সেরা’ বলে উল্লেখ করেছেন সান্তোসের এই ফরোয়ার্ড। শুক্রবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পরিসংখ্যানভিত্তিক পোস্ট শেয়ার করে এই প্রশংসা করেন নেইমার।
নেইমারের শেয়ার করা পোস্টটি তৈরি করেছে ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্ল্যাটফর্ম সোফাস্কোর ও স্কোর৯০। সেখানে চলতি ২০২৬-২৭ মৌসুমে ইয়ামালের পারফরম্যান্সের সঙ্গে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নেইমারের ২০১৭-১৮ মৌসুমের পারফরম্যান্সের তুলনা করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে প্রথম ১০ ম্যাচে ৮ গোল ও ৯টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। এই সময়ে সোফাস্কোরে তাঁর গড় রেটিং ৮.৬১। অন্যদিকে, পিএসজির হয়ে ২০১৭-১৮ মৌসুমে নেইমারের গড় রেটিং ছিল ৮.৮১। ওই মৌসুমে ২৭ ম্যাচে ২৫ গোলের পাশাপাশি ১৬টি অ্যাসিস্ট করেছিলেন ব্রাজিলিয়ান তারকা।

নেইমার ও লামিন ইয়ামাল
তুলনামূলক পরিসংখ্যানের পোস্টটি শেয়ার করে ইয়ামালকে ট্যাগ করেন নেইমার। সঙ্গে লেখেন, ‘বিশ্বের সেরা’। সংক্ষিপ্ত এই বার্তায় বার্সেলোনার তরুণ ফরোয়ার্ডের প্রতি নিজের মুগ্ধতাই প্রকাশ করেছেন তিনি।
ইয়ামাল ছোটবেলা থেকেই নেইমারের ভক্ত। ব্রাজিলিয়ান তারকার খেলার ধরন ও ড্রিবলিং তাঁকে অনুপ্রাণিত করেছে। সেই নেইমারের কাছ থেকেই এমন প্রশংসা পাওয়া তাই ইয়ামালের জন্য বিশেষ স্বীকৃতি।
চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ব্যক্তিগত পুরস্কারের আলোচনাতেও রয়েছেন ইয়ামাল। আগামী ২৬ অক্টোবর ঘোষণা করা হবে ২০২৬ সালের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। নেইমারের এই প্রশংসা পুরস্কার ঘিরে আলোচনায় ইয়ামালকে আরও একবার সামনে নিয়ে এসেছে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলওয়েলসের বিপক্ষে ড্র বাংলাদেশের
ফুটবলস্পেনের সম্মানজনক পুরস্কার জিতলেন মেসি
ফুটবলমিশরীয় ফুটবলার ও কোচ নিষিদ্ধ
ফুটবলদ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত মিরাজ!
ফুটবলসিটির সামনে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।