কোয়াব কমিটিতে তিন নতুন মুখ
কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেতে কোনো ধরনের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়নি তাদের।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কেন্দ্রীয় কমিটিতে তিনজনকে যুক্ত করেছে সংগঠনটি। পাশাপাশি ১৪ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করেছে। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কোয়াব।
কেন্দ্রীয় কমিটির তিন সদস্য খালেদ মাসুদ পাইলট, শামসুর রহমান শুভ ও ইমরুল কায়েস পদত্যাগ করায় তাদের স্থলাভিষিক্ত হয়েছেন তিনজন। তারা হলেন- মার্শাল আইয়ুব, জিয়াউর রহমান ও মাহমুদল হাসান রানা।
এই তিনজনকে কোনো ধরনের ভোটাভুটির মাধ্যমে কমিটিতে জায়গা পেতে হয়নি। কেন্দ্রীয় কমিটির সদস্যদের সম্মতিতে তারা জায়গা পেয়েছেন।
এছাড়া ১৪ সদস্যের উপদেষ্টা কমিটিতে জায়গা পেয়েছেন হাবিবুল বাশার সুমন-খালেদ মাহমুদ সুজনসহ ক্রিকেটাররা।
উপদেষ্টা কমিটিতে জায়গা যারা জায়গা পেয়েছেন তারা হলেন- খালেদ মাহমুদ, হাবিবুল বাশার, সালমা খাতুন, শাহরিয়ার নাফীস, সৈয়দ আশরাফুল হক, আতাহার আলি খান, সাথিরা জাকির, সানোয়ার হোসেন, এনামুল হক মনি, সেলিম শাহেদ, শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত, নিয়ামুর রশিদ রাহুল, ইশতিয়াক সাদেক, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি ও আনিসুল হাকিম।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটচলছে হাসান মাহমুদের 'সুসময়'
বাংলাদেশের ক্রিকেটঅভিষেকেই মিরাজের দারুণ বোলিং
বাংলাদেশের ক্রিকেটআরব আমিরাতকে হারিয়ে সেমিতে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটজরিমানার কবলে বাংলাদেশ নারী দল
বাংলাদেশের ক্রিকেটআমিরাতে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।