খেলারদেশ

আমিরাতে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

বাংলাদেশ ও জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে আফগানিস্তান।

আমিরাতে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। তবে সেই সূচিতে কিছুটা পরিবর্তন এনে ত্রিদেশীয় সিরিজ যুক্ত করেছে আফগানিস্তান।

আজ মঙ্গলবার এই সিরিজের সূচি প্রকাশ করেছে দেশটি।

আগামী ৯ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলবে আফগানিস্তান।

এই ম্যাচ শেষে আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। যেখানে বাংলাদেশ ও আফগানিস্তানের পাশাপাশি থাকবে জিম্বাবুয়ে। এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। পরের ম্যাচ ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে।

টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৩ অক্টোবর। ওই সিরিজ শেষে ২৪ অক্টোবর দেশে ফিরবে বাংলাদেশ। পরে ২৮ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই সিরিজের আগে সবশেষ ২০১৯ বিশ্বকাপের আগে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার বাংলাদেশের সঙ্গে ছিল ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।