লিটনকে নিয়ে অনিশ্চিত অধিনায়ক শান্ত
মেডিকেল বিভাগের সবুজ সংকেতের অপেক্ষায় আছে বাংলাদেশ দল।

আগের দিন সংবাদ সম্মেলনে কোচ ফিল সিমন্স জানিয়েছিলেন, লিটন দাসকে নিয়ে কোনো শঙ্কা দেখছেন না তিনি। এক দিন পরই সুর বদলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, লিটনের খেলার ব্যাপারে এখনও নিশ্চিত নন তিনি।
নিতম্বের চোটে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে যাওয়া লিটন দাসকে নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও জানায়নি বিসিবি। মেডিকেল বিভাগ থেকেও আসেনি কোনো সিদ্ধান্ত।
তবে, ফিটনেস অনুশীলনে তাকে দেখে খানিকটা স্বস্তি আছে অধিনায়কের মনে।
তার কথায়, ‘লিটন সকালে ফিটনেস নিয়ে কাজ করেছে। সে বেশ ভালো আছে। অনুশীলনে ব্যাটিং ও ফিল্ডিং, সবই করেছে। তবে ফিজিও ও ট্রেনারের কাছ থেকে এখনো চূড়ান্ত রিপোর্ট পাইনি। আশা করছি, ভালো কিছু হবে। সব ঠিক থাকলে সে খেলবে, কিন্তু এখনো শতভাগ নিশ্চিত করে বলতে পারছি না।’
চলতি বছর বেশ লম্বা সময় ধরে চোটের সঙ্গে লড়াই করছেন লিটন কুমার দাস। এর আগে মাংসপেশির চোটে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন এই অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটমাইলফলকে মমিনুল-সাদমান
বাংলাদেশের ক্রিকেটদুই দফায় খেলা বন্ধ, ঢাকা টেস্টে বাংলাদেশের দিন
বাংলাদেশের ক্রিকেটমাঠে ফিরতে প্রস্তুত লিটন
বাংলাদেশের ক্রিকেটবিগব্যাশে দল পেলেন মুস্তাফিজ
বাংলাদেশের ক্রিকেটশাদাবের রেকর্ডগড়া সেঞ্চুরিতে পাকিস্তানের জয়
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।