খেলারদেশ

সেঞ্চুরিকে দ্বিশতকে রূপ দিলেন নাঈম-মাহফিজুল

চলমান এনসিএলে এই নিয়ে তৃতীয়বার দ্বিশতকের দেখা মিলল।

সেঞ্চুরিকে দ্বিশতকে রূপ দিলেন নাঈম-মাহফিজুল
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডের প্রথম দিনে সেঞ্চুরি করে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন ঢাকা বিভাগের নাঈম শেখ ও ময়মনসিংহ বিভাগের মাহফিজুল ইসলাম রবিন। ভিন্ন ভিন্ন ম্যাচে সেঞ্চুরির দেখা পাওয়া এই দুই ব্যাটসম্যান দ্বিতীয় দিনে নিজেদের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়ছেন। দুইজনই খেলেছেন নিজেদের ক্যারিয়ার সেরা ইনিংস।

বগুড়ায় চট্টগ্রামের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৪৬৫ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে ময়মনসিংহ বিভাগ। দলটির হয়ে সর্বোচ্চ ২১৭ রান আসে মাহফিজুলের ব্যাটে।

ইনিংস ঘোষণার সময় অপরাজিত থাকা এই ডানহাতি ৩৫১ বলে খেলেন এই ইনিংস। তার পুরো ইনিংসে ছিল ২০ চার ও দুই ছক্কা। চলমান এনসিএলে এটি তার তৃতীয় সেঞ্চুরি।

অন্যদিকে, রাজশাহীতে স্বাগতিকদের বিপক্ষে ত্রিপল সেঞ্চুরি করার দ্বারপ্রান্তে ছিলেন নাঈম শেখ। শেষ পর্যন্ত তা আর করতে পারেননি। ২৮২ রানে থামে তার ইনিংস।

ক্যারিয়ারের প্রথম দ্বিশতকের দেখা পাওয়া এই বাঁহাতি ব্যাটসম্যান ৩৬৯ বলে খেলেন এই ইনিংস। তার ইনিংসে ছিল ২১ চার ও ৭ ছক্কা।

২৮২ রানের এই ইনিংস নাঈম শেখের ক্যারিয়ার সেরা ইনিংস।

এছাড়া একই ম্যাচে এবারের আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ১৬৫ রান আসে তার ব্যাটে।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।