খেলারদেশ

শাদাবের রেকর্ডগড়া সেঞ্চুরিতে পাকিস্তানের জয়

মিরাজের কীর্তিতে ভাগ বসিয়েছেন শাদাব।

শাদাবের রেকর্ডগড়া সেঞ্চুরিতে পাকিস্তানের জয়
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

আগের ম্যাচে চারশ পার করা ইংল্যান্ড রোববার থামল আড়াইশ রানের আগেই। সেই লক্ষ্য তাড়া করতে আবার দেয়াল পিঠ ঠেকল পাকিস্তানের। যে দলটার সঙ্গে আনপ্রেডিক্টঅ্যাবল তকমাজুড়ে আছে, তারা কি করে বসে তা তো আর আগাম বলা যায় না। শেষ পর্যন্ত জয় তুলে মাঠ ছেড়েছে দলটি। আর জয়ের নায়ক শাদাব খান।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা শাদাব খান দলকে জেতানোর পথে অপরাজিত ছিলেন ১১৩ রানে। এই সেঞ্চুরি করার পথে তিনি নেমেছিলেন ৮ নম্বরে। এতো নিচে নেমে সেঞ্চুরি করে দলকে জেতানো দ্বিতীয় ক্রিকেটার তিনি। এর আগে এই কীর্তি ছিল মেহেদি হাসান মিরাজের।

২০২২ সালে মিরপুরে ভারতের বিপক্ষে জয়ের দিনে ১০০ রানে অপরাজিত ছিলেন তিনি।

ইংল্যান্ডের দেওয়া ২৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০৩ রানে ৬ উইকেট আর ১৫৪ রানের ৯ম উইকেট হারায় পাকিস্তান। সেখান থেকে দলের জয় নিশ্চিত করতে ১০ম উইকেটে হ্যারিস রউফকে নিয়ে ৮৯ রানের জুটি গড়েন শাদাব।

এটিও রেকর্ড। দলকে জেতানোর পথে ১০ম উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি এটি। আর সবচেয়ে বড় জুটি গড়েছিলেন ভিভ রিচার্ডস ও মাইকেল হোল্ডিং। ১৯৮৪ সালে ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে দুজনে মিলে যোগ করেছিলেন ১০৬ রান। ম্যাচটি ছিল ৫৫ ওভারের।

শাদাবের সেঞ্চুরির দিনে পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন তরুণ সাদ বেগ।

এর আগে বেন ডাকেটের ১০৫ রানে ভর করে ২৪১ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ৪৬ রানে নেন চার উইকেট।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।